Tranding

10:27 AM - 04 Feb 2026

Home / Entertainment / কবিতা, সুরের আহ্বানে, অহমিকা

কবিতা, সুরের আহ্বানে, অহমিকা

যেতে চাই সুরের উৎসমুখে তোমারই কাছে পৌঁছাব কীভাবে, কতদিনে--- অজানা সে সব অনন্তের স্বপ্ন দু'চোখে মেখেছি, পড়ে থাক বাসা, সুরের ঝর্ণাধারায় ভেসে, ফেলে যাব সব কাঁদা-হাসা।

কবিতা,  সুরের আহ্বানে,  অহমিকা

কবিতা
সুরের আহ্বানে
অহমিকা

  🎋🎋🎋🎋🎋🎋🎋

সুরের আহ্বানে 

প্রবীর ভদ্র
 

( অনামিকার জন্যে) 


বাতাসে রবীন্দ্র-সঙ্গীতের সুর ভাসিয়েছে কেউ
দেখতে না পেলেও স্বরটা চেনা

 

সুরের মুর্ছানায় বিবশ শরীরে অদ্ভুত শিহরণ 
কামিনী, হাস্নুহানার সুগন্ধের মত তৃপ্তি, মনে,
মুহূর্তে চার দেয়ালের কাঠিন্য ভেঙে উড়ে যায় মনপাখি
সুরেলা বাতাসে চলে মিড়ের রসাস্বাদন
মুহূর্তটুকু হয়ে যায় অনন্তের অঙ্গীভূত 
চাই না স্বপ্নহীন নির্জন গৃহকোণ। 

 

যেতে চাই সুরের উৎসমুখে তোমারই কাছে
পৌঁছাব কীভাবে, কতদিনে--- অজানা সে সব
অনন্তের স্বপ্ন দু'চোখে মেখেছি, পড়ে থাক বাসা,
সুরের ঝর্ণাধারায় ভেসে, ফেলে যাব সব কাঁদা-হাসা। 


🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱

অহমিকা


হারান মন্ডল


তোমার কথা বলার স্বাধীনতা  কতটুকু
সীমারেখা টেনে দেয় রাষ্ট্র 
ক্ষমতার পায়ে অবনত মস্তক
নইলে তুমি মরুভূমির দিশাহীন উষ্ট্র ।


লাগামহীনতায় এখন ভুগছে রাষ্ট্র :
লাগামছাড়া অনিয়ম-বেকারত্ব-দ্রব্যমূল্য
নকুলের ভাষা যদিও বুঝেছে অহি
তবু করতে হবে জাহির: নেই কেউ আমার তুল্য ।


পদ-পদবি-খেতাব-পুরষ্কার 
আমি না চাইতেই পায়
যারা আমাকে বলে :জো হুকুম জাহাঁপনা
তাদের নেই বিন্দুমাত্র ভয় ।

 

শুধু দেখতে আর শুনতে নেই কোনো মানা
বললে আর চাইলেই , কঠিন হবে জরিমানা।

Your Opinion

We hate spam as much as you do