বর্ষীয়ান শিল্পী জানান, '' দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়া আমার কাছে বিশাল সম্মানের। আমার ৮০ তম জন্মদিনের ঠিক একদিন আগে এই সম্মান পেলাম, আরও ভাল লাগছে।''
কিংবদন্তি অভিনেত্রী আশা পারেখ পেলেন ৫২তম দাদাসাহেব ফালকে সম্মান
৬৮ তম জাতীয় চলচিত্র উৎসবে 'দাদাসাহেব ফালকে' পুরস্কারে ভূষিত হলেন কিংবদন্তি শিল্পী আশা পারেখ। ভারতীয় চলচ্চিত্রে অবিস্মরণীয় অবদানের জন্য এই সম্মান পেলেন অভিনেত্রী। বর্ষীয়ান শিল্পী জানান, '' দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়া আমার কাছে বিশাল সম্মানের। আমার ৮০ তম জন্মদিনের ঠিক একদিন আগে এই সম্মান পেলাম, আরও ভাল লাগছে।''
শিশু শিল্পী হিসেবে অভিনয়যাত্রা শুরু করেন আশা পারেখ। ১৯৫৯ সালে শম্মি কপূরের বিপরীতে 'দিল দেকে দেখো' ছবিতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ ঘটে তাঁর। রাতারাতি সকলের প্রিয় তারকা হয়ে ওঠেন তিনি। ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি 'সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন'-এর চেয়ারপার্সনের পদে ছিলেন। তিনিই প্রথম মহিলা হিসেবে ওই পদ পান।
We hate spam as much as you do