নেকুপুষুমুনু আমার', খোঁচা দিলেন অভিনেত্রীসোনালিকে নিশানা করলেন শ্রীলেখা মিত্র খোঁচার স্ট্য়াটাসে হেসে কুটিপাটি নেটিজেনরাও ।
নেকুপুষুমুনু আমার', সোনালীকে শ্রীলেখার খোঁচা
একসময় বিধানসভার দোর্দণ্ডপ্রতাপ সদস্য যিনি থানার আইসিকে চড় মারতে গিয়েছিলেন সেই সোনালী গুহের ক্ষমাপ্রার্থনার চিঠি এখন বাজারে হাসির
উপাদান । তার চিঠির প্রেক্ষিতে অভিনেত্রী শ্রীলেখার তীব্র কটাক্ষ ।
নেকুপুষুমুনু আমার', সোনালির তৃণমূলে ফেরার চেষ্টায় জল ঢাললেন শ্রীলেখা
'নেকুপুষুমুনু আমার', খোঁচা দিলেন অভিনেত্রীসোনালিকে নিশানা করলেন শ্রীলেখা মিত্র খোঁচার স্ট্য়াটাসে হেসে কুটিপাটি নেটিজেনরাও ।
'ভূল সিদ্ধান্তে অন্য দলে গিয়েছিলাম- ক্ষমা করে দিন। দিদি আমি আপনাকে ছাড়া বাঁচবো না-আপনার আঁচলের তলে টেনে নিন', তৃণমূলে ফিরতে চেয়ে মমতার কাছে এমনই খোলা চিঠি লিখেছিলেন সোনালি গুহ। আর এবার একুশের ভোটে তৃণমূলের টিকিট না পাওয়া সোনালিকে নিশানা করলেন শ্রীলেখা মিত্র।
সোনালি গুহের চিঠির টুইট পোস্ট প্রকাশ্যে আসতেই খোঁচা দিলেন অভিনেত্রী তথা বাম সমর্থক শ্রীলেখা মিত্র। তিনি সোনালি গুহের খোলা চিঠির একটি স্ক্রিনশট নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে শ্রীলেখা লিখেছেন 'নেকুপুষুমুনু আমার।' প্রসঙ্গত, শনিবার তৃণমূলে ফিরতে চেয়ে মমতার কাছে সোনালি গুহ লিখেছিলেন,'আমার প্রণাম নেবেন। আমি সোনালি গুহ, অত্যন্ত ভগ্ন হৃদয়ে বলছি যে, আবেগপূর্ণ হয়ে চরম অভিমানে ভূল সিদ্ধান্ত নিয়ে অন্য দলে গিয়েছিলাম। যেটা ছিল আমার চরম ভূল সিদ্ধান্ত। কিন্তু সেখানে নিজেকে মানিয়ে নিতে পারিনি। দিদি মাছ যেমন জল ছাঁড়া থাকতে পারে না, তেমনই আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। দিদি আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনি ক্ষমা না করলে আমি বাঁচবো না। আপনার আঁচলের তলে টেনে নিয়ে, বাকি জীবনটা আপনার স্নেহতলে বাঁচার সুযোগ করে দিন।'
এদিকে শ্রীলেখার এহেন খোঁচার স্ট্য়াটাসে হেসে গড়ালেন বিভিন্ন স্যোসাল মিডিয়ার নেটিজেনরাও। একজন তো সোনালিকে কটাক্ষ করে লিখেছেন, ভাজা মাছ উলতে খেতে জানে না। আহা রে।'
ছবি -এইসময়
We hate spam as much as you do