আলেইদা গুয়েভারার কলকাতা সফর:আগামী ২০ জানুয়ারি সকাল ৯টা ৩০ মিনিট নাগাদ দমদম বিমানবন্দরে নামবেন আলেইদা গুয়েভারা ও এস্তেফানিয়া গুয়েভারা ৷ সেখানে তাঁদের স্বাগত জানাতে উপস্থিত থাকবেন অল ইন্ডিয়া পিস অ্যান্ড সলিডারিটি অর্গানাইজেশন এবং বাম ছাত্র ও যুব সংগঠনের প্রতিনিধিরা ৷ ওই দিনই দুপুর ১টা নাগাদ ব্যারাকপুরের ইন্ডিয়ান স্ট্যাটিকটিক্যাল ইনস্টিটিউটে যাবেন তাঁরা ৷ সেখান থেকে বিকেল ৩টে ৩০ মিনিটের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেবেন ৷ কলকাতায় রাত কাটিয়ে পরের দিন, অর্থাৎ ২১ জানুয়ারি সকালে রওনা দেবেন চন্দননগর ৷ সেখানে ওই দিন সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে পৌঁছনোর কথা রয়েছে আলেইদা ও এস্তেফানিয়ার ৷
বিশ্ববিপ্লবের আইকন চে'র কন্যা ২০-২১ জানুয়ারি কলকাতায় আসছেন
Jan 12, 2023,
১৯৯৮ সালের পর ২০২৩ ! ২৫ বছর পর কলকাতায় আসছেন চে গুয়েভারার মেয়ে আলেইদা গুয়েভারা ৷
২৫ বছর পর আবারও রাজ্যে আসছেন চে গুয়েভারার মেয়ে (Che Guevara Daughter) আলেইদা গুয়েভারা (Aleida Guevara) ৷ সঙ্গে থাকবেন চে গুয়েভারার নাতনি এস্তেফানিয়া গুয়েভারাও ৷ আগামী ২০ ও ২১ জানুয়ারি দু'দিন রাজ্যে থাকবেন তাঁরা ৷ মুলত All India Peace & solidarity Organisation এই উদ্যোগ।
রাজ্যের বামপন্থীদের তরফে তাঁদের বিশেষ সংবর্ধনা দেওয়া হবে ৷ দু'দিন শহর কলকাতা (Kolkata) ও চন্দননগরে কাটিয়ে ফিরে যাবেন তাঁরা ৷ AIPSO সূত্রে খবর, কলকাতায় থাকাকালীন বেশ কয়েকটি জায়গায় যাবেন আলেইদা ও এস্তেফানিয়া ৷
তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলেজ স্ট্রিট, ব্যারাকপুরের ইন্ডিয়ান স্ট্যাটিকটিক্যাল ইনস্টিটিউটে যাবেন আলেইদা ও এস্তেফানিয়া ৷ এই জায়গাগুলিতে তাঁদের উপস্থিতিতে বিশেষ আলোচনাসভার আয়োজন করা হবে ৷ সেইসব আলোচনাসভায় বর্তমান সময়ে বিশ্বব্যাপী বামপন্থীদের অবস্থান, তাঁদের বিভিন্ন কর্মসূচি ও সর্বোপরি অসংখ্য প্রতিকূলতা নিয়ে বক্তব্য পেশ করতে পারেন আলেইদা ও এস্তেফানিয়া ৷ এই বিষয়ে বিস্তারিত তথ্য দিতে শুক্রবার (13 জানুয়ারি, 2023) কলকাতা প্রেস ক্লাবে অথবা ডিওয়াইএফআইয়ের রাজ্য সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করা হবে ৷ সেখানে উপস্থিত থাকবেন অল ইন্ডিয়া পিস অ্যান্ড সলিডারিটি অর্গানাইজেশন (All India Peace and Solidarity Organisation) বা এআইপিএসও (AIPSO)-র সদস্যরা ৷
এআইপিএসও-র রাজ্য কমিটির পক্ষে রাজ্যের সিপিআইএম নেতা রবীন দেব এই প্রসঙ্গে বলেন, "গত শতাব্দীর নয়ের দশকে কিউবার পাঁচ বিপ্লবীকে আমেরিকার জেল থেকে মুক্তি দেওয়ার দাবিতে জনমত গঠনে নানা দেশে গিয়েছিলেন আলেইদা ৷ ১৯৯৮ সালে কলকাতাতেও এসেছিলেন তিনি ৷ পরবর্তীতে আমেরিকা কিউবার বিপ্লবীদের মুক্তি দিতে বাধ্য হয়েছিল ৷ এত দিন পর আবারও তিনি রাজ্যে আসছেন ৷ তাঁকে সংবর্ধনা প্রদান করার পাশাপাশি নানা অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হচ্ছে ৷"
আলেইদা গুয়েভারার কলকাতা সফর:আগামী ২০ জানুয়ারি সকাল ৯টা ৩০ মিনিট নাগাদ দমদম বিমানবন্দরে নামবেন আলেইদা গুয়েভারা ও এস্তেফানিয়া গুয়েভারা ৷ সেখানে তাঁদের স্বাগত জানাতে উপস্থিত থাকবেন অল ইন্ডিয়া পিস অ্যান্ড সলিডারিটি অর্গানাইজেশন এবং বাম ছাত্র ও যুব সংগঠনের প্রতিনিধিরা ৷ ওই দিনই দুপুর ১টা নাগাদ ব্যারাকপুরের ইন্ডিয়ান স্ট্যাটিকটিক্যাল ইনস্টিটিউটে যাবেন তাঁরা ৷ সেখান থেকে বিকেল ৩টে ৩০ মিনিটের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেবেন ৷ কলকাতায় রাত কাটিয়ে পরের দিন, অর্থাৎ ২১ জানুয়ারি সকালে রওনা দেবেন চন্দননগর ৷ সেখানে ওই দিন সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে পৌঁছনোর কথা রয়েছে আলেইদা ও এস্তেফানিয়ার ৷ তবে, দুপুরের মধ্যেই কলকাতা ফিরে আসবেন তাঁরা ৷ দুপুর ২টো নাগাদ কলেজ স্ট্রিটের একটি অনুষ্ঠানে যোগ দেবেন ৷ উল্লেখ্য, গত ৪ জানুয়ারি কেরালার গৌরী আম্মা ফাউন্ডেশেনের আমন্ত্রণে তিরুবনন্তপুরমে পৌঁছন চের মেয়ে ও নাতনি ৷ এখন তিনি চেন্নাই আছেন। ভারতে থাকাকালীন হায়দরাবাদ, দিল্লি ও বিজয়ওয়াড়া যাওয়ার পরিকল্পনা আছে তার ৷
We hate spam as much as you do