কতটুকু চাইবার আছে! কতটুকু বা পাওয়ার, স্বেদ বিন্দু ঝরে ঝরে, বৃষ্টি পাতায় জলের বন্ধুতা, চোখেও তো ঝরে জল, কেন তবে ধোঁওয়া চারিদিক, ফেলে যাওয়া পোশাকের সারি, ভাঙা গাড়ীর পাঁজর------
কবিতা
কেন?
একতন্ত্রতা
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
কেন?
নির্মাল্য দাশগুপ্ত
জেগে উঠি-----
প্রতিদিন আকাশটা লাল,
সূর্য প্রতিদিন
বুকের ভিতর থেকে প্রতিদিন চাওয়া
আর পাওয়া নিয়ে জেগে থাকি
কেন----?
কতটুকু চাইবার আছে!
কতটুকু বা পাওয়ার,
স্বেদ বিন্দু ঝরে ঝরে,
বৃষ্টি পাতায় জলের বন্ধুতা,
চোখেও তো ঝরে জল,
কেন তবে ধোঁওয়া চারিদিক,
ফেলে যাওয়া পোশাকের সারি,
ভাঙা গাড়ীর পাঁজর------
মাঝখানে হারিয়ে ফেলি যে হাসি
সে আর ফিরবে কবে------?
হাসিহীন হায়নারা দেশে দেশে জেগে আছে।
পাঁজরে পাঁজরে ব্যথা, হারানোর,
স্বজন হারানো ব্যথা
কারা আনে,
কারা দেয় এই অভিশাপ
জানা,তবু জানা নেই
ফুলের ভিতরে কীট
অহরহ দংশায়,
ধ্বংসায় জীবিত পৃথিবী।
-----------------------------------------------------
একতন্ত্রতা
হারান মন্ডল
এ ছবি আজকার নয় :
দুর্বল হরিণের নরম মাংস খোঁজে হিংস্র শার্দুল
স্বজনের রক্তে রাঙানো বিজয়-উৎসব , সে তো তোমারই পরাজয়
স্বৈরতন্ত্র চায় বিরোধীশূণ্য - আসলে ক্ষমতা হারানোর ভয়
যে মিথ্যার আশ্রয়ে তুমি কুড়াচ্ছ বাহবা , তা একদিন তোমার পিছে বিধঁবে হয়ে শূল ।
কর্মসংস্থান নিষ্প্রয়োজন - আছে তো দুয়ারে রেশন
জল নিকাশি - রাস্তা - বাজারদর থাক না পড়ে । খাজনা চাই মাস অন্তর ।
আবার লোকসভা-বিধানসভা-পৌর নির্বাচন । দেখবে সবাই ক্ষমতার জোর ।
ছাপ্পাই তো এখন গণতন্ত্রের আসল মিশন ।
আর ধাপ্পাই তো চলে বছরভর ।
নীতি-দল-সময় বদলে যায়...
মানুষগুলো একই থাকে মুখোশের আড়ালে
চরিত্রের দুর্গন্ধ কখনো কি যায় রজনীগন্ধার মালা পরলে ?
ইতিহাস জানে - সব কিছুই হয় ক্ষমতায়
শুধু ভুলে যায় , কি হবে পরিণতি জনসমর্থন হারালে ?
We hate spam as much as you do