Tranding

11:04 AM - 22 Mar 2026

Home / Entertainment / কবিতা যে মানুষ কবিতা পড়ে না, অমনুষ্যত্ব

কবিতা যে মানুষ কবিতা পড়ে না, অমনুষ্যত্ব

যে মানুষ কবিতা পড়ে না বসন্তের পলাশরাঙা সকালে, তার দু'চোখে দেয়না ধরা দিন বদলের স্বপ্ন।

কবিতা  যে মানুষ কবিতা পড়ে না,  অমনুষ্যত্ব

কবিতা 
যে মানুষ কবিতা পড়ে না
অমনুষ্যত্ব

২৬ নভেম্বর'২৩

💐💐💐💐💐💐💐💐💐

যে মানুষ কবিতা পড়ে না


গৌতম ঘোষ 


যে মানুষ কবিতা পড়ে না
তার দু'চোখে দেয় না ধরা,
"একটি ধানের শীষের উপর
একটি শিশির বিন্দু।"


যে মানুষ কবিতা পড়ে না
সমুদ্রের ঢেউয়ের মতো তার হৃদয়ে,
আছড়ে পড়েনা বিপ্লবী আবেগ।


যে মানুষ কবিতা পড়ে না
বসন্তের পলাশরাঙা সকালে,
তার দু'চোখে দেয়না ধরা
দিন বদলের স্বপ্ন।


কবিতা মানে আবেগের রঙ
কবিতা মানে ভালোবাসার প্রচ্ছদ,
কবিতা মানে সংগ্রামী চেতনা
কবিতা মানে বিপ্লবের বহ্নিশিখা।


কেউ কবিতা না পড়লে
  কারোর কিছুই আসে যায় না,
প্রাচুর্যের স্রোতে শরীর  থাকবে ভেসে
মন ডুবে যাবে নিকষ অন্ধকারে।


🏞🏞🏞🏞🏞🏞🏞🏞

অমনুষ্যত্ব


হারান মন্ডল


শুধু ক্ষমতা আর প্রতিশ্রুতির বাহার
রাজনীতিতে এখন বেনোজলের জোয়ার
ভাসিয়ে নিয়ে যাচ্ছে উন্নয়নের ফল ।


শুট আউট আর বোমার মুখে নাগরিক জীবন
অধিকারের দাবি যেন মূর্খের স্বর্গ দর্শণ
অন্ধকার ভবিষ্যতে দিশেহারা যুব বল ।


মানুষের ভিড়ে মনুষ্যত্ব ভিখারি
মুখোশের আড়ালে কুৎসিত মুখের সারি
মানবতার ক্যানভাসে হিংস্রতার কপট ছল।


মানুষে-পশুতে তফাত নেই আর
দুটিতে ব্যবধান গড়ে আচার-ব্যবহার 
পেছনে কতিপয় মাংসাশী প্রাণী। সামনে তৃণভোজীর দল।

 

Your Opinion

We hate spam as much as you do