Tranding

11:32 AM - 04 Feb 2026

Home / Entertainment / কবিতা, একটি অপ্রাসঙ্গিক কবিতা' অব্যয়

কবিতা, একটি অপ্রাসঙ্গিক কবিতা' অব্যয়

প্রয়োজন ফুরাবে টেলিভিশনের নিউজ চ্যানেল খুলে ঘোঁৎ ঘোঁৎ করে আর গু খাবে না শুচিবায়ুগ্রস্ত সমাজ আস্তিন গুটিয়ে বিবেকের ভঙ্গিমায় তর্জনী নেড়ে কেউ বলবে না যে ওর খাতে বরাদ্দ নেই কোনো মাটি।

কবিতা,  একটি অপ্রাসঙ্গিক কবিতা'  অব্যয়

কবিতা

একটি অপ্রাসঙ্গিক কবিতা'

অব্যয়

 

একটি অপ্রাসঙ্গিক কবিতা'

 

সাদা কাক

 

 

একদিন সবাইকে চমকে দিয়ে

আকাশে উড়ে যাবে একটা আস্ত গাছ

পাখির চোখে পৃথিবীটাকে মেপে নিয়ে

মর্জিমাফিক ডিঙিয়ে যাবে সকল কাঁটাতার।

 

 

সেদিন থাকবে না পাঁচিলের দম্ভ

থাকবে না কোনো বিদেশ

তফাৎ ঘুচবে ঘর ও বাহিরের

থাকবে না কোনো 'ঘুসপেঠিয়া'।

 

 

 

প্রয়োজন ফুরাবে টেলিভিশনের

নিউজ চ্যানেল খুলে ঘোঁৎ ঘোঁৎ করে 

আর গু খাবে না শুচিবায়ুগ্রস্ত সমাজ

আস্তিন গুটিয়ে বিবেকের ভঙ্গিমায় 

তর্জনী নেড়ে কেউ বলবে না যে

ওর খাতে বরাদ্দ নেই কোনো মাটি।

 

 

অব্যয়

 

শা ম্ব

 

 

অঙ্গ তবুও রঙ্গ বোঝেনা, মাগো!

অনামা অতীত অব্যয় নিয়ে বাঁচে।

নতুন পাতার কিনারে দাঁড়িয়ে রোজই

ফিরে যেতে চাই পুরনো লেখার কাছে।

 

 

 

এ'হাতের ওপরে ইজারাদারের খাতা।

কতো যে আকাশ হয়ে এলো ইস্পাত,

ঘুমের ভেতরে সীমারেখা টেনে দিয়ে

আর স্বপ্ন দেখিনা পাগলাটে, উন্মাদ!

 

 

 

নতুন লেখার মুখোমুখি বসে ভাবি, 

আজ,পুরনো লেখার বয়স্ক কঙ্কাল!

মুঠোতে তুলেছি ডাইরির পাতা,ধুলো-

কয়েক স্বজাতি আগেকার জঞ্জাল।

 

 

 

আয়নার কাছে ফিরিয়ে আনা এ'মুখ।

গত জন্মের এবড়ো-খেবড়ো লেখা!

জাতিস্বরের মতন দাঁড়িয়ে দেখি, 

কতোদূরে যায় বয়সের তালিকাটা!

 

 

 

অঙ্কের ঘরে অতীত ঘুমিয়ে কাদা,

তবু সংখ্যার বুকে জেগে থাকে অব্যয়!

নতুন লেখার দুয়োরে দাঁড়িয়ে রোজ,

পুরনো লেখায় ফিরে চলে যেতে হয়!

 

🍂

 

'

 

Your Opinion

We hate spam as much as you do