বাঁচাও ! বাঁচাও! বাঁচাও - হাঁকে কাতর কন্ঠস্বর পুলিশ -প্রশাসন-সভ্যতা নির্বাক প্রকাশ্য দিবালোকে আজকের দ্রৌপদীর উন্মুক্ত কলেবর দেখলো গোটা দুনিয়া, হে স্বাধীনতা কোন্ পথে নিয়েছ বাঁক ?
কবিতা ২৭.৮.২৩
ধর্ষিতা মণিপুর
এক বর্ষার রাতে
🗾🗾🗾🗾🗾🗾🗾
ধর্ষিতা মণিপুর
হারান মন্ডল
কেমন আদর মাখানো নাম - মণিপুর
যেখানে বিছানো আমার ভারতমাতার আঁচল
সেখানে তেড়ে আসে দলে দলে হিংস্র অসুর
ছিন্ন-ভিন্ন হয় নারীর সম্ভ্রমের আগল।
বাঁচাও ! বাঁচাও! বাঁচাও - হাঁকে কাতর কন্ঠস্বর
পুলিশ -প্রশাসন-সভ্যতা নির্বাক
প্রকাশ্য দিবালোকে আজকের দ্রৌপদীর উন্মুক্ত কলেবর
দেখলো গোটা দুনিয়া, হে স্বাধীনতা কোন্ পথে নিয়েছ বাঁক ?
বাতাসে কান পেতে শোনো আরও একবার
দিকে দিকে ধর্ষিতার কাতর আর্তনাদ
আর কবে ভাঙবে ঘুম যোগীরাজ তোমার?
ভেবেছ মৌনতায় ঢেকে যাবে সব অপরাধ ?
যে বিষাক্ত কীটে প্রতিনিয়ত রক্তাক্ত নিষ্পাপ গোলাপ
রাজধর্মে যেন কোনোদিন তাদের হয় নাকো মাফ ।
🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞
এক বর্ষার রাতে
প্রবীর ভদ্র
সারাদিন ক্লান্তিহীন এক
বর্ষার রাত ----
রিম ঝিম ছন্দময় সুরেলা সঙ্গীত যেন |
গাছের পাতার থেকে
টুপ্ টাপ জল ঝরার
শব্দ আসে ,
নিভে গেছে রাস্তার আলো |
রাত বাড়ে
চারপাশ ঘিরে আছে নির্জনতার কালো |
মনের দরজায় কোন সে নারী এসে
কড়া নেড়েছিলো !
কাছে ডেকে বলেছিলাম তাকে
" তোমার কি নাম ? "
উত্তর দেয়নি সে , লাজুক হাসি
দেখেছিলাম ঠোঁটে তার ,
ঝর্ণার মত ছন্দিত নৃত্যে
কোথায় হারিয়ে গেল।
জোলো বাতাস বয়ে গেল ঘরে
ঝিরি ঝিরি জল ঝরে
সারা রাত মনের ভিতরে |
We hate spam as much as you do