এদিকে যাদের হাড়ি চড়েনি গতকাল তারা বুঝেছে কত ধানে কত চাল ভোট অকেশনাল। অভাব পার্মানেন্ট ।
কবিতা ২৫ জুন ২০২৩
ইলেকশন
আর কবিতা নয়
🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱
ইলেকশন
হারান মন্ডল
এখন চোখ খুললেই থানা পায়ে পায়ে
পুলিশ কমিশনারেট ডাইনে -বায়ে
তবু অপরাধ যেন ট্রাডিশনাল ।
আবার আসছে মহোৎসব।ভোট ।
মাথা ভাঙছে - বোমা ফাটছে - কারও কাটছে ঠোঁট।
পঞ্চায়েতে পেলেই টিকিট । রোজগার এডিশনাল। ।
খুন -খারাপি কম্পালশন
চাই বিরোধীশূন্য নমিনেশন
আসন চাই সেন্টপারসেন্ট
এদিকে যাদের হাড়ি চড়েনি গতকাল
তারা বুঝেছে কত ধানে কত চাল
ভোট অকেশনাল। অভাব পার্মানেন্ট ।
🗾🗾🗾🗾🗾🗾🗾🗾🗾🗾
আর কবিতা নয়
দেব চক্রবর্তী
কবিতা, আজ তোমায় দিলাম ছুটি
এই রুক্ষ, শুষ্ক পৃথিবীতে কবিতার নরম শরীর আজ শুধু ধর্ষিতা হয়
হয় না প্রেম
হয়না কোনও ভালোবাসা
কারণ এখানে কোনও সভ্যতা নেই।
জোর করে কবিতার বুকে
ঢেলে দিয়েছি আগুন আর ঘৃণ্য সভ্যতা
চোখের সামনে সতীদাহের মতো
পুড়ে যাচ্ছে কবিতারা।
অন্যদিকে কেঁদে উঠছে আমার মাটি, আমার ইতিহাস, আমার আজন্ম লালিত গাছগাছালি।
দয়া করে বন্ধ করো কবিতা লেখা
এবার কঠিন কঠোর গদ্য লেখো।
ঝাঁঝরা করে দাও ইঁটের জঙ্গল
ফিরিয়ে দাও মুক্ত বায়ু
নীল আকাশ আর শুদ্ধ জল।
না, আর কবিতা নয়,
শক্ত হও, শক্ত করো কলম
তা যদি না পারো
তবে আর কলম ছুঁয়ো না
অন্ততঃ কলম ছুঁয়ে কবিতার নামে
মিথ্যে বোলো না।
হানো কঠিন কঠোর গদ্য।
কবিতাকে কিছুদিন বিশ্রাম দাও
ওর নরম শরীরে প্রেম দাও,
ভালোবাসা দাও।
ফিরে আসুক প্রকৃতির সুস্থতা
পৃথিবীতে নেমে আসুক একবুক অরণ্যপ্রেম-
তারপর নাহয় কবিতা লিখবো
কয়েকছত্র!
We hate spam as much as you do