Tranding

12:17 PM - 04 Feb 2026

Home / Entertainment / "মিথ‍্যাশ্রী " মমতাকে নিয়ে নতুন বই প্রকাশ দীপক ঘোষের,

"মিথ‍্যাশ্রী " মমতাকে নিয়ে নতুন বই প্রকাশ দীপক ঘোষের,

ওয়ানইন্ডিয়া বাংলার তরফে বইটির লেখক, প্রাক্তন আমলা তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক দীপক ঘোষের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি স্পষ্ট করে দেন, বইটির বিষয়বস্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই। বইয়ের নামের সঙ্গে সামঞ্জস্য রয়েছে সামগ্রিক বিষয়ে।

"মিথ‍্যাশ্রী " মমতাকে নিয়ে নতুন বই প্রকাশ দীপক ঘোষের,

"মিথ‍্যাশ্রী " মমতাকে নিয়ে নতুন বই প্রকাশ দীপক ঘোষের, 
 
June 10 , 2023, 

পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয়েছে আজ। আর আজই দীপক ঘোষ নিজের নতুন বই আনলেন পাঠকদের জন্য। বইয়ের কভারে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। বইটির নাম মিথ্যাশ্রী ।


ওয়ানইন্ডিয়া বাংলার তরফে বইটির লেখক, প্রাক্তন আমলা তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক দীপক ঘোষের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি স্পষ্ট করে দেন, বইটির বিষয়বস্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই। বইয়ের নামের সঙ্গে সামঞ্জস্য রয়েছে সামগ্রিক বিষয়ে।


দীপক কুমার ঘোষ এর আগে যে বইগুলি লিখেছেন সেগুলি হলো- মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি, এ কেমন মমতা, সাদা মমতা কালো মমতা ইত্যাদি। বইগুলি ইংরেজি ও বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে। সরকারিভাবে কোনও বিজ্ঞপ্তি জারি না হলেও লেখকের বইগুলি বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি হয়।


প্রেস ক্লাবে মিথ্যাশ্রী নামক নতুন বইটির প্রকাশ অনুষ্ঠানে লেখক দীপক ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি, সমাজসেবী পুলক রায় এবং বহু বিশিষ্ট আইনজীবী। শুভেন্দু অধিকারী-সহ বিরোধী নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাশ্রী দেওয়ার দাবি তোলেন।

মজার ব্যাপার হলো, এই বইটির নাম মিথ্যাশ্রী এবং তা পুরোটাই লেখা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই। দীপক ঘোষ ওয়ানইন্ডিয়া বাংলাকে বইটিতে কী রয়েছে তা পুরোপুরিভাবে জানাননি। তবে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কখনও তাঁর আত্মজীবনীতে লেখেন তাঁর জন্ম কলকাতায়, কখনও লেখেন বীরভূমের গ্রামে।

আত্মজীবনীতেই এই দুই ধরনের কথা রয়েছে বলে দাবি দীপক ঘোষের। তিনি আরও বলেন, নাইন-টেন পাশ করে স্কুল ফাইনাল দেওয়ার কথা তিনি এক জায়গায় লিখেছেন। আবার বলেছেন, বাবা তাঁর জন্য ফলস বার্থ সার্টিফিকেট এনে দিয়েছিলেন বয়স বাড়িয়ে দেখাতে। নিজের বাবাকে নিয়েও মিথ্যাচার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।


নিজের পারিবারিক অবস্থা সম্পর্কে যেমন তিনি মিথ্যাচার করেছেন বলে দাবি দীপক ঘোষের, তেমনই যে বিশ্ববিদ্যালয়ের অস্তিত্বই নেই সেখান থেকে ডক্টরেট লাভের কথাও বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ব্যক্তিগত বিষয়ক সম্পর্কিত কোনও বিস্ফোরক, বিতর্কিত অধ্যায় মিথ্যাশ্রী বইটিতে আছে কিনা তা খোলসা করেননি লেখক।


রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সঙ্গে শ্রী যোগ করেন মুখ্যমন্ত্রী। পথশ্রী, যুবশ্রী ইত্যাদি। তার সঙ্গে সামঞ্জস্য রেখেই মিথ্যাশ্রী। তথাগত রায় বলেন, বইটি পড়ে দেখলে বুঝতে পারব এতে কী রয়েছে। তবে এমন কিছু নিশ্চিতভাবেই রয়েছে যা পড়ে মমতা প্রীত হবেন না।


বইটি কোথা থেকে কীভাবে সংগ্রহ করা যাবে তা বহুল প্রচারিত সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জানানো হবে বলে জানান দীপক ঘোষ। পঞ্চায়েত নির্বাচনে এই বইয়ের কোনও তথ্য নিয়ে বিরোধীরা প্রচারে ঝড় তোলে কিনা সেদিকেই সকলের নজর।

Your Opinion

We hate spam as much as you do