Tranding

10:53 AM - 22 Mar 2026

Home / Entertainment / কবিতা -- শ্যামল সেন, প্রবীর ভদ্র

কবিতা -- শ্যামল সেন, প্রবীর ভদ্র

আগুন - জলে মাখামাখি কান্ডারী, তুমি কী চোখে দেখবে আমায় আমি কেবল ভাবের ভান্ডারী ।

কবিতা -- শ্যামল সেন, প্রবীর ভদ্র

কবিতা
শ্যামল সেন
প্রবীর ভদ্র

 

পার্বতীর পৃথিবীতে  করোনা নেই      ( পার্বতী দাস বাউলের গান শুনে)    

 

শ্যামল সেন

 

আমার কোনো দয়াল নাই অবিচারী
তুমি কী চোখে দেখবে আমায় হে কান্ডারী?
তুমি আছো জগৎময়
কথায়- সুরে হৃদয়জয়
নতশিরে গুরু তুমি হোক না পুরুষ- নারী।                               

-                -----
দেহকান্ড অসাড় হলে বস্তুধনতো মিলবে না
সাধন- গানে পুড়তে- পুড়তে ছাই হবে করোনা 

                -------
আগুন - জলে মাখামাখি
কান্ডারী, তুমি কী চোখে দেখবে আমায় 
 আমি কেবল ভাবের ভান্ডারী  ।

 

অসীমের সীমা 
           
 
প্রবীর ভদ্র 
                

কেন তুমি কাছে এলে নদী 
যৌবনের স্রোতধারা সহজে ছড়ালে 
কূল ভেঙে নগ্ন করলে আমার সম্বল 
আমার সবটুকু হয়ে গেল ছিন্ন শতদল |

অসম্ভব আপন অবস্থানে থাকা 
স্থির অচঞ্চল ,তোমার ফেনিল খরস্রোতে 
ভেসে যাওয়া --- সেও কী সম্ভব |
তবুও সবার আগে তুমি ,তোমাকে ভালোবাসাবাসি 
দ্বন্দ্ব-মধুর স্বপ্নময় প্রেম হল সর্বগ্রাসী |

নদীরূপী নারী তুমি এসো না কাছে 
ভালবাসা বয়ে যাক ফল্গুধারা হয়ে 
তোমার নরম গালের রক্তিম লালিমা 
আমার আকাশে এঁকে দিক অসীমের সীমা |
               _____________

 

Your Opinion

We hate spam as much as you do