Tranding

05:02 PM - 04 Feb 2026

Home / Entertainment / চে'র ছবি শুধু টি-সার্টে নয়, তাঁর আদর্শকে মানতে হবে " উত্তরপাড়ায় আলেইদা

চে'র ছবি শুধু টি-সার্টে নয়, তাঁর আদর্শকে মানতে হবে " উত্তরপাড়ায় আলেইদা

উত্তরপাড়া শহরকে ভালোবাসা ও আলিঙ্গন জানাই। চে'র ছবি শুধু জামার উপর ছাপিয়ে দিলে হবে না তাঁর আদর্শকে মেনে চলতে হবে। চে'র জীবনাদর্শ নিজের জীবনে পালন করাটাই বড় কথা। এই আদর্শ ভালো এটা শুধু কল্পনার মধ্যে রাখলে চলবে না। পৃথিবীটাকে আরও ভালো করতে হবে। চে'র বিশ্বদীক্ষা নিজের জীবনে পালন করতে হবে। রাষ্ট্রের একটা শক্তি আছে কিন্তু জনগণের শক্তি তার থেকেও বেশি। ধর্মীয় বিভাজন ঐক্যের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। পারস্পরিক সম্পর্কে আমি আমার সংস্কৃতিকে শিশুর মধ্যে রোপন করতে পারি। আমাদের আরও কাজ করতে হবে মানুষের জন্য।

চে'র ছবি শুধু টি-সার্টে নয়, তাঁর আদর্শকে মানতে হবে " উত্তরপাড়ায় আলেইদা

চে'র ছবি শুধু টি-সার্টে নয়, তাঁর আদর্শকে মানতে হবে " উত্তরপাড়ায় আলেইদা


 21 Jan 2023  

হুগলির উত্তরপাড়ায় চে গুয়েভারা কন্যা অ্যালেইদা গুয়েভারাকে দেওয়া হল গণসম্বর্ধনা।বালি খাল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে উত্তরপাড়া গণ ভবনে নিয়ে যাওয়া হয় চে কন্যাকে। উপস্থিত ছিলেন শমিক লাহিড়ী,অঞ্জন বেরা, দেবব্রত ঘোষ সহ বাম নেতৃত্ব।


গণভবনের মঞ্চে অল ইন্ডিয়া পিস এন্ড সলিডিটারি অরগানাইজেশানের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়।  এছাড়াও বাম গন সংগঠনের পক্ষ থেকেও সম্বোর্ধনা দেওয়া হয় চে কন্যা কে।  দোভাষীর মাধ্যমে তিনি বিশ্ব শান্তি ও ঐক্যের বার্তা দেন চে কন্যা। তিনি বলেন, ‘উত্তরপাড়া শহরকে ভালোবাসা ও আলিঙ্গন জানাই। চে'র ছবি শুধু জামার উপর ছাপিয়ে দিলে হবে না তাঁর আদর্শকে মেনে চলতে হবে। চে'র জীবনাদর্শ নিজের জীবনে পালন করাটাই বড় কথা। এই আদর্শ ভালো এটা শুধু কল্পনার মধ্যে রাখলে চলবে না। পৃথিবীটাকে আরও ভালো করতে হবে। চে'র বিশ্বদীক্ষা নিজের জীবনে পালন করতে হবে। রাষ্ট্রের একটা শক্তি আছে কিন্তু জনগণের শক্তি তার থেকেও বেশি। ধর্মীয় বিভাজন ঐক্যের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। পারস্পরিক সম্পর্কে আমি আমার সংস্কৃতিকে শিশুর মধ্যে রোপন করতে পারি। আমাদের আরও কাজ করতে হবে মানুষের জন্য।

 

শনিবার উত্তরপাড়ার পর কলেজ স্ট্রীটে সম্বর্ধনা চলছে অ্যালেইদা এবং এস্তেফোনিয়ার। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকেই ছাত্র যুবরা সাজিয়ে তুলেছেন কলেজ স্ট্রীট চত্ত্বর। জ্যোতি বসু, ফিদেল কাস্ত্রো, ভগৎ সিং সহ একাধিক বিশিষ্টদের টিফো ব্যানারে সেজে উঠেছে কলেজ স্ট্রীট।

Your Opinion

We hate spam as much as you do