মায়ের মুখে আলোর হাসি, আব্দারী মন রাশিরাশি, এই ছিলো তোর ইচ্ছে তবে মনের দ্বারে! এ বীরপুরুষ, প্রাণের পাখি, যখন তখন ডাকাডাকি, মা কে রাখে সকলসময় ডাকাত হতে খুব পাহারায় তাঁরে।
কবিগুরুর সুরের টানে🗾🗾🗾🗾
প্রবীর ভদ্র
রবীন্দ্র সঙ্গীতের সুর ভেসে আসে বাতাসে
অদেখা আলোর উৎসধারা---অচেনা এই স্বর---
সুরের মূর্ছানায় আপ্লুত, শরীরে অদ্ভুত শিহরণ
কামিনী-হাস্নুহানার সুগন্ধের মত তৃপ্তি, মনে।
মুহূর্তে চার দেয়ালের কাঠিন্য ভেঙে
উড়ে যায় মন-মিটুয়া। সুরেলা বাতাসে চলে
মিড়ের রসাস্বাদন--- মুহূর্তটুকু মনে হয় অনন্তের অঙ্গীভূত,
মন বলে, " চাই না স্বপ্নহীন এই নির্জন গৃহকোণ।"
সুরের উৎসমুখে যেতে চাই তোমারই কাছে
অন্ধকারে উৎসারিত যে আলো--- ছড়াও তা এ জীবনে।
অনন্তের স্বপ্ন দু'চোখে মেখেছি--- পড়ে থাক তুচ্ছ যত আশা
সুরের ঝর্ণাধারায় ভেসে, ফেলে যাব সব কাঁদা-হাসা।
♦♦♦♦♦♦♦♦♦♦
বীরপুরুষের প্রশ্ন 💐💐💐💐💐
দেব চক্রবর্তী
ছোট্ট ছেলে বলল এসে,
জড়িয়ে গলা ভালোবেসে,
'বল না গো মা, রবি ঠাকুর এই দেশেতে কোন দেবতা হয়?'
মা হেসে কয়-'মানিক আমার
সে আমাদের মনের রাজার
মহারাজা, সিংহাসনে, রয়'।
ছেলে অবাক প্রশ্ন-চোখে,
তারায় ভরা বোশেখ রাতে
কুঁচকে ভুরু বলল হেসে-
'অস্ত্র কি তার বল?'
শিবঠাকুরের ত্রিশূল আছে ;
সরস্বতী বীণায় বাজে,
বোকা আমি! সত্যিটা বল,
করিস নে মা ছল।'
মায়ের মুখে আলোর হাসি,
আব্দারী মন রাশিরাশি,
এই ছিলো তোর ইচ্ছে তবে মনের দ্বারে!
এ বীরপুরুষ, প্রাণের পাখি,
যখন তখন ডাকাডাকি,
মা কে রাখে সকলসময়
ডাকাত হতে খুব পাহারায় তাঁরে।
'রবি ঠাকুর বন্ধু যে তোর,
হাসবি-খেলবি-রাত্রি কি ভোর-
মনের কথা ; জীবন গাঁথা ;
চিনবি ধীরে অনেক কথা,
খেলার ছলে দেখতে পাবি,
রামধনু রঙ জীবন-ছবি,
এক নিমেষে তাসের দেশে
জংলা কোনও পাহাড়ে।
চিনতে পাবি, জানতে পাবি
বুকের গোপন মাঝারে॥'
We hate spam as much as you do