Tranding

09:23 AM - 22 Mar 2026

Home / Entertainment / কবিতা, অসংখ্যবার আগুনের কাছে পাহাড়চূড়ায় দাড়িয়ে (২)

কবিতা, অসংখ্যবার আগুনের কাছে পাহাড়চূড়ায় দাড়িয়ে (২)

হতভম্ব শোকের মুখোমুখি এই যে অসংখ্যবার—আমাদের রোজ দেখা হয় মিছিলের শেষ মানুষটার কাছে রেখে আসি মৃত্যুভার খুলে যায় রেখে আসি রেখে আসি আজ নয়,কাল,কোনো একদিন

কবিতা, অসংখ্যবার আগুনের কাছে পাহাড়চূড়ায় দাড়িয়ে (২)

কবিতা newscopes.in ৩রা এপ্রিল ২০২২
অসংখ্যবার আগুনের কাছে
পাহাড়চূড়ায় দাড়িয়ে (২)

 

অসংখ্যবার আগুনের কাছে

 

শঙ্খজিৎ

 

এই যে অসংখ্যবার
             আমি তোমায় ডেকে ডেকে ফিরেছি
হরিদ্রাভ ঠোঁট ছুঁয়ে বলে এসেছি—স্যালারি নেই,চাকরি
নেই,
আকাশ দেখার স্বপ্নকাল ফুরিয়েছে বিকেলের গায়ে।

এই যে অসংখ্যবার,
সাদা-কালো সভ্যতার ভিতর
                    আমি তোমায় ডেকে ডেকে ফিরেছি

 

মনস্তাপের আগুন, বসন্তের রক্ত হয়ে
                আমাকে মনে করিয়ে দিল
দুঃশাসন-দুঃশাসন

হতভম্ব শোকের মুখোমুখি
এই যে অসংখ্যবার—আমাদের রোজ দেখা হয়

মিছিলের শেষ মানুষটার কাছে
                                       রেখে আসি

মৃত্যুভার খুলে যায়

রেখে আসি
          রেখে আসি

আজ নয়,কাল,কোনো একদিন

দামী রেস্টুরেন্টে যাব বলে যাওয়া হয়নি,
পুরোনো পারফিউমের দোকানের সামনে
                                                  কতদিন লজ্জায় যাইনি

এই যে অসংখ্যবার
              তুমি তাকালে এবং তাকালে না!

সংকটজনিত ক্ষুধার সামনে নুইয়ে পড়েছি,
মাসকাবারি নুনের পাত্র হাতে—
                                    রাস্তায় রাস্তায় দৌড়ে বেড়িয়েছি

কেউ কি আমাকে চিনেছে কখনও ভুল করে মানুষ ভেবে!
কেউ কি আমাকে জৌলুশহীন পোষাকের নীচে
স্তম্ভিত আমার অবয়বে প্রচণ্ডতম স্নেহে হাত রেখেছে!

এই যে অসংখ্যবার
                       আমি হেরে গেছি
পা বাড়িয়েছি মানুষের স্রোতে...

স্রোতে, স্রোতে
আর্তনাদ গুলো অদৃশ্য আগুনের মতো ঘোরাফেরা করে।

 

রাষ্ট্রীয় আয়োজন থমকে যায়...
 

 

 

পাহাড়চূড়ায় দাড়িয়ে (২)

 

সৌম্য ঘোষাল

 

তার একটা পাহাড় কেনার শখ ছিল।

কেনা হয় নি বলে আক্ষেপ করেছিলেন "পাহাড়চূড়ায় দাড়িয়ে"।

 

না কিনতে পারার একটাই কারণ - কে পাহাড় বিক্রি করে তা তার জানা ছিল না।

আজ পাহাড় কিনতে পাওয়া যায় এদেশে অনায়াসে,
এই যেমন আমাদের পুরুল্যার তিলাবনী।

 

তবে তা কেনার জন্য তিনি বেঁচে নেই,
অনায়াসে একথাও লিখে দেওয়া যায় বেঁচে থাকলেও তিনি একদমই  কিনতে চাইতেন  না পাহাড়,
বরং ঝলসে উঠতো তার কলম জল জঙ্গল জমির লড়াইয়ের হাতিয়ার হয়ে।

 

কিন্তু যারা লেখালেখি করেন তারা?
তারাও কি বিক্রি হয়ে গেছেন ঐ পাহাড়ের সাথে?

 

Your Opinion

We hate spam as much as you do