Tranding

09:03 AM - 22 Mar 2026

Home / Entertainment / কবিতা জনগন, সস্তা মানুষ

কবিতা জনগন, সস্তা মানুষ

তুমি রোজ কত রেওয়াজ কর রাগ মূর্ছনায় পাখিও হার মানে মোহিত হয়ে যায় বিগলিত স্রোত কই তুমি তো কান্না গাইলে না?

কবিতা  জনগন, সস্তা মানুষ

কবিতা 
জনগন, সস্তা মানুষ


🏜🏜🏜🏜🏜🏜🏜

জনগন

হারান মন্ডল


ভুল করে মাঝপথে নেমে পড়লেও
পৌঁছে যাব সঠিক ঠিকানায়
মুঠো ভর্তি আছে প্রতিশ্রুতি, প্রতিজ্ঞাও
দেহের মৃত্যু হলেও বেঁচে আছি চেতনায়।


যে ফুল ফুটেছিল গত সন্ধ্যায়
ঝরে গেছে তারা অকালে, আজ প্রভাতে 
বলে গেছে তারা তাদের অন্তিম বার্তায় :
প্রতিবাদ জানাতে আবার আসবো ফিরে এ ধরনীতে।


চেয়ে দেখো , তোমার সন্মুখে অসংখ্য মুষ্টিবদ্ধ হাত
তাঁদের মস্তক ছেদনে তোমার ধারালো তরবারি হবেই ভোঁতা
    চেয়ে দেখো, পুব দিগন্তে আসছে নতুন প্রভাত
আর কতদিন সইবো তোমার আদিম বর্বরতা ?

 

তুমি যতই হও বলিষ্ঠ , জনগনের চেয়ে কখনই নও বড়
জানিবে , জনগণ সর্বশক্তিমান, মাথা নত করে ।


🎋🎋🎋🎋🎋🎊🎊🎊🎊


সস্তা মানুষ

তাপস দাস


এই যে তুমি কবি শিল্পী ধীমান পুরুষ
প্রত্যয়ে প্রভাসে বিবাহবার্ষিকী লিখেছো
ছন্দ অলংকার অনুপ্রাসে শীতল তটিনী
উপল পলি দিয়ে উপাখ্যান লিখেছো।
কিন্তু পোড়া ঘর, সর্বস্ব হারানো মানুষ লেখোনি।


তুমি রোজ কত রেওয়াজ কর
রাগ মূর্ছনায় পাখিও হার মানে
মোহিত হয়ে যায় বিগলিত স্রোত
কই তুমি তো কান্না গাইলে না? 


সুন্দর বনের বিপন্ন বাঘ এঁকেছো
তরুদলে সবুজ দিয়েছো প্রাণ ভরে
সূর্যাস্তে জলছবি সাজিয়েছো হলুদ মলাটে
কই তুমি তো হাহাকার আঁকলে না?

 

তোমরা নিরপেক্ষ ভানে পক্ষ বেছেছো
তোমরা কেউ জিরানিয়া, বামুটিয়া,
মনু জলাবাড়ি, তেলিয়ামুড়া দেখনি।
তোমরা কেউ আর্ত নারী, আহত শিশু
পলাতক যৌবন, মৃত বার্ধক্য 
ধ্বংসের আতরতলা দেখনি।


তোমরা বড় সস্তা মানুষ
তোমাদের শিল্প বড় অসহায়।

(ফেসবুক পেজ থেকে সংগৃহীত)

Your Opinion

We hate spam as much as you do