Tranding

03:08 PM - 04 Feb 2026

Home / Entertainment / কবিতা ,এখন বসন্ত , পঞ্চম জন্ম

কবিতা ,এখন বসন্ত , পঞ্চম জন্ম

এখন বসন্ত সহবাস?এই প্রশ্নে পাশের দেবতাটি পরিশোধ যোগ্য।ঋতু নিরুপায়।আর রাত্রি নয়,এখন শিহরণ।খুব স্বাভাবিক দাঁড়ানো,মানে যেভাবে অতীত অদিতে টিলার ওপরে শব্দ নয় ছন্দ নয়।দূরে পূরবীর সাথে,দূরে মাধবীর সাথে- পাথরে,মৃত্তিকার দ্বিপ্রহর।জলরং উড়ে আসা শুকনো স্বরলিপি,বসে থাকা স্থানু।কি তোমার স্পর্শের যোগ্যতা?সজীব?মূর্ত?

কবিতা ,এখন বসন্ত , পঞ্চম জন্ম

কবিতা

এখন বসন্ত

পঞ্চম জন্ম

********************************************

এখন বসন্ত 

শা ম্ব

এখন বসন্ত সহবাস?এই প্রশ্নে পাশের দেবতাটি পরিশোধ যোগ্য।ঋতু নিরুপায়।আর রাত্রি নয়,এখন শিহরণ।খুব স্বাভাবিক দাঁড়ানো,মানে যেভাবে অতীত অদিতে টিলার ওপরে শব্দ নয় ছন্দ নয়।দূরে পূরবীর সাথে,দূরে মাধবীর সাথে- পাথরে,মৃত্তিকার দ্বিপ্রহর।জলরং উড়ে আসা শুকনো স্বরলিপি,বসে থাকা স্থানু।কি তোমার স্পর্শের যোগ্যতা?সজীব?মূর্ত?

এখন বসন্ত সহবাস।বড়ো বেশি ঘ্যানঘ্যানে
পাশের দেবতাটি।উপমায় মনে পড়বে তোকে সেসব আছিলা কবেই উড়িয়ে এসে আজ এই প্রকৃত মৈথুনে,নিরুপায়।দেওয়ালের ভবিষ্যতে লাথি।শুখা শুখা উপজীব্য।ঝড়ের বীর্য। তপশিলি
শীৎকার,এখনও রাত্রিময় কুহু-কূহু।কেকা-

যৌবনবেলা গেছে।ঘুমিয়ে পাশের দেবতাটি,ধ্যানে! উপামার যগ্য তুমি।স্পর্শের যোগ্য কী ছিলে?

---------------------------------------
---------------------------------------

পঞ্চম জন্ম 

দেব চক্রবর্তী 

বুকের ভিতর চিতার বাতি
দুঃখের মতো জ্বলে।
সেইখানে আজ সাজানো জীবন 
সবলোকে তাই বলে।

এটাই যদি জীবন হতো
নারীর ভাগ্য কি!
আগুন জ্বালো, আগুন জ্বালো, 
ভষ্মে ঢালুক ঘি।

কি বলছো, কেন এসব!
ভাবছো বুঝি সুখ!
নারীজন্ম সারাজীবন 
পঞ্চমীতেই দুখ।

জন্ম থেকে মৃত্যুপথে 
আদর দেয়নি কেউ 
তিনকালে তাই গর্ভে গেছে 
মায়ামতীর ঢেউ।

সীতা থেকে তহমিনা আজ 
বাঁচতে লড়ে জোর 
হয়তো কোনও একদিন তাই 
আসতে হবেই ভোর॥

Your Opinion

We hate spam as much as you do