Tranding

03:54 AM - 22 Mar 2026

Home / Entertainment / অনুগল্প -- " কুড়ি টাকা " চিরন্তন গাঙ্গুলী

অনুগল্প -- " কুড়ি টাকা " চিরন্তন গাঙ্গুলী

বাঃ কাল তো রাখি । রাখি পরব না? ও! তোর বোন আছে ? আর ঘুড়ি উড়বে। এখন যাই বৃষ্টি আসছে।

অনুগল্প  -- " কুড়ি টাকা "  চিরন্তন গাঙ্গুলী

" কুড়ি টাকা "

চিরন্তন গাঙ্গুলী 


একগ্লাস জল দেবে?


তুই কি করিস?


চুল কিনি? তোমার চুল আছে? 


চুল কিনিস? সে আবার কি?


হ্যাঁ বুটি পার্লার থেকে মেয়েদের কাটা চুল 


তা এখানে বাড়ি বাড়ি ঘুরছিস কেন?


ওঃ খুব গরম। 


জলের সাথে দুটো বিস্কুট খাবি?


হ্যাঁ দাও। 


একদম ঘেমে নেয়ে গেছিস। একটু বোস


তোমার তো সব চুল সাদা। তোমার কাছে চুল নেই না.! 


না না সে তো সেলুনে।


সেলুনে এখুন কম লোক যায়। সবাই নাকি বাড়িতেই কাটে।


তুই কোন ক্লাসে পড়িস।


আগের বছর সেভেনে পড়তাম।


আর পড়িস না।


না তো। ইস্কুল তো বন্ধ।


কেন অন লাইন পড়িস না?


কি?


অন লাইন।


সে আবার কেমন পড়া।


তোর বাবা কি করে। 


চুল কেনে। ফলস বানায়। 


বাড়ি কোথায় তোর?


বারাকপুরে। 


কি করে এলি?


হেঁটে।


হেঁটে! 
হেঁটে! পাঁচ মাইল?


হ্যাঁ! 


তোর বাবার মোবাইল নেই?


হ্যাঁ। কিন্তু বাবাতো অন্য গ্রামে।


মানে বাড়িতে থাকে না?


না! 


তাহলে চুলের কাজ কে করে?


মা !!  বাবাতো বিপুল কাকুর সাথে দিল্লি থাকত। এখন বাড়িতেই। তবে খুব শরীর খারাপ।


কি হয়েছে? কি জানি কি হয়েছে। মনে হয় মন খারাপ। 


বিপুল কাকু টাকা দেয়নি। খুব ঝগড়া হয়েছে। আমি এখন উঠি দিদা। আজ বেশি চুল হল না। খুব মুশকিল। 

 

কিকরে বাড়ি ফিরবি? 


কেন হেঁটে। 


এবার তুই বাবা অটোয় বা বাসে যা 


ওরে বাবা কুড়ি টাকা নেবে। 


আচ্ছা আমি দিচ্ছি কুড়ি টাকা।


কিন্তু ফেরত দেবো কি করে? কাল তো আসবো না।


কেন কাল আসবি না? 


বাঃ কাল  তো রাখি । রাখি পরব না? 


ও! তোর বোন আছে ?  


আর ঘুড়ি উড়বে।
এখন যাই বৃষ্টি আসছে।
                       ----------
ও! ওর নামটা বলতে ভুলে গেছে। 
ধরা যাক অর্ক। নাঃ অত কঠিন না। ধরা যাক গোপাল। 

বছর চোদ্দর গোপাল এখন হেঁটেই বাড়ি যাবে। থোড়ি না! ঐ ফর্সা ঠাকুমার কুড়ি টাকা খরচ করবে। 


গোপাল এখন বাবার মত বড়। 
তাই বাবার মত হাঁটবে। মাইল!মাইল! একশ! দুশো! তিনশো! 

ইস্কুল খুললেও আর কি যাবে?  

Your Opinion

We hate spam as much as you do