Tranding

08:33 PM - 04 Feb 2026

Home / Entertainment / কবিতা,কবিতার শব্দগুলো, ভুল জন্ম

কবিতা,কবিতার শব্দগুলো, ভুল জন্ম

আকাশের নীল কেমন ঢেকে গেছে উত্তুঙ্গ ইঁটের জঙ্গলে মানুষ নেই আর ; জন্তুরা ঘুরে বেড়ায় পোশাক পরে! মানুষেরই বোধহয় হাড়মাংস চিবোয় দামী রেস্তোরাঁয় সত্যিই কি আমি কিছু ভুল দেখছি!

কবিতা,কবিতার শব্দগুলো, ভুল জন্ম

কবিতা
প্রবীর ভদ্র
দেব চক্রবর্তী 

26 February 2023
🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋

কবিতার শব্দগুলো 

 

প্রবীর ভদ্র

           

             কবিতার শব্দগুলো 
             সহসা দেয় না ধরা 
             ছোটাছুটি রাত দুপুরে 
             বেহায়া--- হাতটা বাড়া !


              চলে যাস বাতাস বেয়ে 
              অচেনা কোন বিদেশে 
              বোজা-চোখে যতই ডাকি 
              পালাস অমনি হেসে ?


              আকাশের তারা হয়ে 
              কখনো থাকিস দূরে 
              নিশিরাতে জ্যোৎস্না হয়ে 
              মাটিতে পড়িস ঝরে |


               কবিতার শব্দগুলো 
               বেয়াড়া---শোনে না কথা 
               ডাকাডাকি বৃথাই গেল 
               অযথা ধরল মাথা |

                             
⛵⛵⛵⛵⛵⛵⛵⛵⛵⛵

 

ভুল জন্ম 


দেব চক্রবর্তী 


এক সহস্রাব্দ পর 
কৃষ্ণসাগর পার করে এসে দেখি 
পৃথিবীটা অনেক বদলে গেছে।
প্রেম নেই, আবেগ নেই, উচ্ছলতা নেই মানুষ নেই আর ;
শুধু দেখি কাক কেমন করে
কাকের মাংস খায় 
মানুষ কেমন করে 
মানুষেরই পেছনে ছুরি মারে-
অনবরত চলে জান্তব উৎসব।
আমি কি কিছু ভুল দেখছি!


আকাশের নীল
কেমন ঢেকে গেছে উত্তুঙ্গ ইঁটের জঙ্গলে 
মানুষ নেই আর ;
জন্তুরা ঘুরে বেড়ায় পোশাক পরে!
মানুষেরই বোধহয় হাড়মাংস চিবোয় 
দামী রেস্তোরাঁয়
সত্যিই কি আমি কিছু ভুল দেখছি!


শুধু কি ভুল 
নাকি প্রস্তরযুগের কোনও মায়া!
নাঃ! এভাবে আসাটা ঠিক হয়নি॥

Your Opinion

We hate spam as much as you do