Tranding

06:32 PM - 22 Mar 2026

Home / Entertainment / মঙ্গল-শুক্র-চাঁদ কাছাকাছি আসছে, আগামী সপ্তাহে। ট্রিপল কনজাঙ্কশন

মঙ্গল-শুক্র-চাঁদ কাছাকাছি আসছে, আগামী সপ্তাহে। ট্রিপল কনজাঙ্কশন

আগামী ১৩ জুলাই, মঙ্গল ও শুক্র গ্রহ নিজেদের কক্ষপথ থেকে মাত্র ০.৫ ডিগ্রি ব্যবধানে অবস্থান করবে। অন্যদিকে চাঁদের কক্ষপথ থেকে মাত্র ৪ ডিগ্রি ব্যবধানে মঙ্গল ও শুক্র গ্রহ অবস্থান করবে। ১২ জুলাই এবং ১৩ জুলাই রাতে দুটি গ্রহ ও চাঁদকে সবচেয়ে কাছাকাছি দেখা যাবে।

মঙ্গল-শুক্র-চাঁদ কাছাকাছি আসছে, আগামী সপ্তাহে। ট্রিপল কনজাঙ্কশন

 মঙ্গল-শুক্র-চাঁদ কাছাকাছি আসছে, আগামী সপ্তাহে। ট্রিপল কনজাঙ্কশন

"অসীমকালের যে হিল্লোলে জোয়ারভাাঁটায় ভূবন দোলে 
নাড়িতে মোর রক্তধারায় 
লেগেছে তার টান 
বিস্ময়ে তাই জাগে 
জাগে আমার প্রান" 

কত কি ঘটছে এই মহাবিশ্বে। তারই এক অনন্য ঘটনার সাক্ষী হবে মানুষ।

আগামী তিন চারদিনের মধ্যে  চাঁদ, শুক্র ও মঙ্গল একে অপরের নিকটস্থ অবস্থানে আসবে।
 আর এর সাক্ষী থাকতে পারবেন পৃথিবীর মানুষ ।  এই কাছে আসার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে গত বৃহস্পতিবার থেকেই। একে ট্রিপল কনজাঙ্কশন বলা হয় (triple conjunction)।

আজ থেকেই এটি খালি চোখে দেখতে পাবেন। আগামী ১৩ জুলাই, মঙ্গল ও শুক্র গ্রহ নিজেদের কক্ষপথ থেকে মাত্র ০.৫ ডিগ্রি ব্যবধানে অবস্থান করবে। অন্যদিকে চাঁদের কক্ষপথ থেকে মাত্র ৪ ডিগ্রি ব্যবধানে মঙ্গল ও শুক্র গ্রহ অবস্থান করবে। ১২ জুলাই এবং ১৩ জুলাই রাতে দুটি গ্রহ ও চাঁদকে সবচেয়ে কাছাকাছি দেখা যাবে। এ বিষয়ে টুইট করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স। 

আকাশে দেখে কোনটা কী তা চেনার সমস্যা হলে বিভিন্ন অ্যাপের সাহায্য নিতে পারেন। স্টার ওয়াক (Star Walk) জাতীয় স্টার নেভিগেশন অ্যাপ পেয়ে যাবেন গুগল প্লে স্টোর থেকে। স্টার ওয়াকের মাধ্যমে আকাশের দিকে তাক করে ধরলেই কোনটি কোন নক্ষত্র, কোন গ্রহ ইত্যাদি জানা যায়।

তবে, আকাশ মেঘাচ্ছন্ন থাকলে, সেক্ষেত্রে দেখতে সমস্যা হতে পারে। তবে, শুক্রবার থেকে টানা মঙ্গলবার পর্যন্ত এটি দেখার সুযোগ মিলবে। 

ছবি - সংগৃহিত

Your Opinion

We hate spam as much as you do