কদিন আগে আবার আমার শ্যামাপদ গড়াই আর কাফিল খানের মধ্যে গন্ডগোল হয়ে যাচ্ছে, এবার একটু ভয় পেয়ে গেলাম, এ্যালজাইমার নয়তো ?
সৌম্য ঘোষাল
হারান মন্ডল
চিন্তামুক্তি
সৌম্য ঘোষাল
যদিও অনেকদিন আগে থেকেই আমি প্রেমচন্দ আর সোমেন চন্দ গুলিয়ে ফেলতাম ,
পরে ভাবতাম হয়তো দুজনেই তো গল্প টল্প লিখতেন তাই হয়তো এই রকম ভুল হচ্ছে .....
তারপর জিওনার্দো ব্রুনোর সাথে নরেন্দ্র দাভোলকরকে যখন গুলিয়ে ফেললাম ,
তখন ভাবলাম দুজনেই তো বিজ্ঞান নিয়ে কাজকারবার করতেন,
হয়তো সে কারণেই......
কিছুদিন আগে থেকেই আবার কাজী নজরুল ইসলামের সাথে ভারভারা রাও গুলিয়ে ফেলার পর ভাবলাম,
দুজনেই তো কবি,
তাই হয়তো এইরকম হচ্ছে....
কদিন আগে আবার আমার শ্যামাপদ গড়াই আর কাফিল খানের মধ্যে গন্ডগোল হয়ে যাচ্ছে,
এবার একটু ভয় পেয়ে গেলাম,
এ্যালজাইমার নয়তো ?
ডাক্তারবাবুকে বলার পর উনি শুনলেন ,
মুচকি হেসে বললেন-
ধ্যুস, ওসব না ,
এ্যালজাইমার হলে এতো নামধাম কারোর মনে থাকে না।
এখন আমি চিন্তামুক্ত।
কথা ছিল
হারান মন্ডল
খাটিয়ার এপাশ-ওপাশ এখনো কাদা-জল
রাস্তায় ছিঁড়া বিদ্যুতের তারে জীবন সংশয়
সারি সারি ঢাকনা খোলা ম্যানহোল যেন মৃত্যুর যাঁতাকল ।
আর ঘন ঘন অগ্নিকান্ড লেগেই আছে শহরময় ।
ধসে পড়া পুরানো-নতুন সেতুর ধ্বংসস্তূপে
চৈতন্য লাইটের চোখ ধাঁধানো আলো বড় ই বেমানান ।
এরই মাঝে বঙ্গে এসেছে এক ভান্ডার - লক্ষীরূপে ।
অথচ , লাগাতার চলছে বেকারত্বের বেনজির অনশন।
শিক্ষাঙ্গন এখন বিস্মৃতির অতলে
অধিকাংশ পড়ুয়ারা জীবন-জীবিকায় মরিয়া ।
রঙীন শৈশব আর শিক্ষার স্বপ্ন সবই বিফলে ।
শিক্ষার প্রচারে এখন সম্বল বাংলা শিক্ষা অ্যপ - টিউটোপিয়া ।
এ সবের মাঝে আমাদের গর্বের রাজধানী
আছে দাঁড়িয়ে গায়ে মেখে গঙ্গার দূষণ ।
অথচ , কথা ছিলো দার্জিলিং হবে সুইজারল্যান্ড
আর কলকাতা হবে টেমস নদীর পাড়ে লন্ডন ।
We hate spam as much as you do