Tranding

11:06 AM - 22 Mar 2026

Home / Entertainment / কবিতা, জীবন যুদ্ধে, ক্ষুধার আগুনে

কবিতা, জীবন যুদ্ধে, ক্ষুধার আগুনে

পাখিটা অতটা দূর্বল ছিল না শুধু এক অজানা আতঙ্কে ভয় পেত আর নতুন করে সাহস সঞ্চয় করত অসংখ্য ব্যর্থতার সিঁড়ি বেয়ে ***

কবিতা, জীবন যুদ্ধে,  ক্ষুধার আগুনে

কবিতা,
জীবন যুদ্ধে 
ক্ষুধার আগুনে


🏜🏜🏜🏜🏜🏜🏜🏜

জীবন যুদ্ধে 
  
প্রবীর ভদ্র


পাখিটার বাহারি নরম পালক ,
নতুন গজিয়েছে ডানা ;
সব সময়ই ঝটপটিয়ে ,
ঝটপটিয়ে ,ঝটপটিয়ে *** 
উড়তে পারে না সুদূরে
তাই ,এ-ডাল সে-ডাল ,এ-ডাল সে-ডাল ,
এ-ডাল সে-ডাল ***

 

পাখিটা একটু একটু করে, একটু একটু করে
দূরে যেতে চায় --- ওর বাবা মা, কিছুতেই,
কিছু-তে-ই ছাড়তে চায় না !
ও আলো দেখে ,স্বপ্ন দেখে 
আকাশের বুকে ,বাতাসের সমুদ্রে 
ডানা ভাসতে চায় !

 

***তখন কি হবে, যদি 
লোভী হানাদার কাক ঝঁপিয়ে পড়ে ?
কিংবা লুটেরা চিল ,বিশ্বজোড়া বাজের 
নখরের কথা না-হয় ছেড়েই দিলে ***

 

পাখিটা অতটা দূর্বল ছিল না 
শুধু এক অজানা আতঙ্কে ভয় পেত 
আর নতুন করে সাহস সঞ্চয় করত 
অসংখ্য ব্যর্থতার সিঁড়ি বেয়ে ***

 

অবশেষে একদিন পাখিটা সাহসী হয়ে 
দূর আকাশে ডানা মেলে দিল !
পাখিটার মা-বাবার মুখে হাসি ফুটল 
তারাও একদিন এমনিভাবে 
জীবনযুদ্ধে লড়াই করে ,লড়াই করে, 
লড়াই করে ****


🌈🌈🌈🌈🌈🌈🌈


ক্ষুধার আগুনে

গৌতম ঘোষ

 

ক্ষুধার আগুনে যাদের পেট জ্বলে;
তাদের পাতের গৱম ভাতের  লড়াইকে
যদি পারি ভালোবাসতে 
আকাশটা লাল হবেই আস্তে আস্তে


যে শিশুটা নগ্ন অনাদরে শরীর  ভগ্ন,
যদি তাকে আদরে দিই চুম্বন গভীরে;
যদি পারি ভালোবাসতে
আকাশটা লাল হবেই আস্তে আস্তে। 


যে বোনটা পেটের জ্বালায় রোজ
মুখে রং মাখে খায় তাকে হায়না;
পচা গলা সমাজের সেইতো আয়না।
যদি পারি তাকে ভালবাসতে;
তবেই আকাশটা লাল হবেই আস্তে আস্তে।


পরোয়া করিনা ৱাষ্ট্রের ভ্রুকুটি;
চাই সকলের জন্য গোলাপ,
সকলের জন্য রুটি।
 পারবোই  সবহারাদের ভালোবাসতে;
করবোই লাল আকাশটাকে আস্তে আস্তে।

Your Opinion

We hate spam as much as you do