Tranding

09:09 PM - 04 Feb 2026

Home / Entertainment / কবিতা, আর নয় কানামাছি খেলা , স্বপ্ন, প্রতীক্ষা

কবিতা, আর নয় কানামাছি খেলা , স্বপ্ন, প্রতীক্ষা

আবগহনের ঋতু মনে পরে, ঘুম ভেঙে গেলে আরও একমূহুর্ত দেখি, স্বপ্ন! পায়ের পাতায় লেগে আছে ধুলো-বালি আর কাজলের টিপ!

কবিতা,  আর নয় কানামাছি খেলা , স্বপ্ন,  প্রতীক্ষা

কবিতা, ১৩ই ফেব্রুয়ারি ২০২২
আর নয় কানামাছি খেলা 
স্বপ্ন
প্রতীক্ষা

 

আর নয় কানামাছি খেলা 

 

প্রবীর ভদ্র                  

 

বলতে গেলে তো--- অনেক কথা
আবার বেশি কথা বললেও হাপ ধরে
হাপরের মত ওঠা-নামা করে বুক।
এই জীবন-বৃত্তে সময়ের ক্রোধকে খুঁজে পাই না
অযথা কানামাছি খেলি।

অস্থির এই সময়ে বিভ্রান্তির একঝাঁক মাছি
আটকে আছে পুরোনো আঠালো-রসে
তাদের জন্ম-মৃত্যুর দিনক্ষণ নেই
ধ্বংস-সৃষ্টি অন্যের ইচ্ছাধীন---
আছে শুধু গোঁজামিল আর
কেল্লাফতের হিসাব-নিকাশ।

ভাটিতে ভেসে চলে অজস্র কচুরিপানা
নর্দমার নোংরা আর অসহায় নর-নারীর লাশ।
প্রতীক্ষায় দিন কাটে,কখন আসবে জোয়ার?

আবাদী-জমিনের কান্না পৌঁছায় না কানে?
উদ্যতমুষ্টির হাতুড়ি--- নিথর কেন?
বঞ্চিত মানুষের নিত্য চিত্ত-ক্ষোভ
তবু কেন জ্বলে না আগুন?

বিক্ষত-হৃদয়ের গান শুনে---চোখ মেলি---

বাজপাখির নখরে বিদ্ধ রক্তাক্ত জীবন্ত প্রাণ
শুষ্ক দু'চোখে ঝরে  ক্ষোভ আর খেদ

আমরা কেন বাকশূন্য---আছি দোলাচলে?

জমাট-বরফকে গলাতে চাই উত্তাপ, আরেকটু সময়
তাই জীবন-বৃত্তে বয়ে আনো সময়ের ক্রোধ
আর নয় কানামাছি খেলা।

 

স্বপ্ন

 

শা ম্ব

 

আমি সাড়া দিচ্ছি জলোচ্ছ্বাসে।
ঘুমের মধ্যে তুমি নিয়ে গেলে,তুলে
চিরপরিচিত কলকাতা শহরে।


হলুদ ট্যাক্সিতে তুলে নিজের ইচ্ছে
মতো ওড়ানায় মুছে দিলে চশমার 
আবির।


ওড়ানাই ছিলোতো ঠিক?নাকি আঁচল!


সেদিন কি দোল ছিলো?
তবে কোন রক্তপাতে দক্ষিন ভোরের স্বপ্ন দেখালে!


হলুদ ট্যাক্সি মুছে গ্যাছে,কবে!


আবগহনের ঋতু মনে পরে,
ঘুম ভেঙে গেলে আরও একমূহুর্ত দেখি,


স্বপ্ন!

পায়ের পাতায় লেগে আছে
ধুলো-বালি আর কাজলের টিপ!

 

প্রতীক্ষা
     
হারান মন্ডল

 

 

পুবদিকে মুখ করে দাঁড়িয়ে আছি ছাদে
সূর্যের প্রথম আলো ছুঁয়ে দেখবো বলে 
গোটা শহর ঘুমাচ্ছে । অথচ রাস্তার ধারে উলঙ্গ এক শিশু কাঁদে ।
নিয়ে দেশের খবর সাইকেলে কাগজ ওয়ালা ছুটে চলে ।

শহর উঠেছে জেগে । ছুটছে মানুষ। ছুটছে যানবাহন 
ফুটপাত জবরদখল । সিগনালে দাঁড়িয়ে অসংখ্য গাড়ি 
বাতাসে দুলছে অর্ধেক ছেঁড়া স্বাস্থ্য বিধির পোস্টর-ফেস্টুন 
বাবুরা ছুটেছেন হাওয়াই গাড়িতে । নিচে নষ্ট ফসল , বিধ্বস্ত ঘর-বাড়ি ।

ভোট হয়েছে কবেই শেষ । আঙ্গুলে এখনও লেগে আছে আবছা কালি 
সদু মাসি আজও ঘুঁটে বেঁচে। চাষি পায়নি ফসলের ন্যায্য দাম 
ডিগ্ৰির শংসাপত্রে তৈরি ঠোঙায়  ঝালমুড়ি বেঁচে গোলাম আলি
পাড়ার ছেলে সত্যবাণ । নিরক্ষর । তবুও রাজনীতি করে কামিয়েছে প্রচুর সম্পদ-নাম ।

দিন বদল হয় । ঋতুচক্র ঘুরেফিরে আসে । প্রাকৃতিক নিয়মে ।
নতুন ভারত গড়বে তারা । মিথ্যাতে নয় । কায়িকশ্

 

Your Opinion

We hate spam as much as you do