Tranding

05:02 PM - 04 Feb 2026

Home / Entertainment / কবিতা ২৩শে অক্টোবর ২০২২ পুষ্টিহীনতা ওরে নবীন !!

কবিতা ২৩শে অক্টোবর ২০২২ পুষ্টিহীনতা ওরে নবীন !!

সামনে ধূসর প্রান্তর । তারপর হয়তো আধপেটা খাবার। আশ্রয় শিবিরে। জীবন-মৃত্যুতে চলে টানাটানি। ইতিহাস মনে রাখে দ্বিচারিতা ; প্রাচূর্যের মাঝে মন্বন্তর এখন জনশূন্য প্রান্তরে মুখোমুখি সে আর শকুনি ।

কবিতা ২৩শে অক্টোবর ২০২২ পুষ্টিহীনতা ওরে   নবীন !!

 কবিতা ২৩শে অক্টোবর ২০২২
পুষ্টিহীনতা
ওরে   নবীন !!

🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞

পুষ্টিহীনতা

হারাণ মন্ডল

দূর থেকে দেখি এক নর কঙ্কাল
মৃত নয় । জীবিত , হাত-পা নড়ে
কোন হা-ভাতের দেশ থেকে এসেছে সে ,অন্ন জোটেনি কতকাল !
একটু হেঁটে সে, বসে পড়ে।

অথচ , সে জন্মেছিল সবুজ বিপ্লবের দেশে
চোখে স্বপ্ন ছিল একরাশ, গাঢ় রঙীন
বিরামহীন প্রতিশ্রুতিতে ভেসে ভেসে সে ক্লান্ত । দেখেছে , মুখোশের আড়ালে ছলনা অন্তহীন।

সামনে ধূসর প্রান্তর । তারপর হয়তো আধপেটা খাবার। আশ্রয় শিবিরে। জীবন-মৃত্যুতে চলে টানাটানি।
ইতিহাস মনে রাখে দ্বিচারিতা ; প্রাচূর্যের মাঝে মন্বন্তর 
এখন জনশূন্য প্রান্তরে মুখোমুখি সে আর শকুনি ।

কেউ প্রশ্ন করে , পথিক তোমার দেশ কোথায় ?
নিরব উত্তর আসে , একদম নিচে ' অপুষ্টি '-র  তালিকায়।

🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞

      ওরে   নবীন !!

        শীলা চক্রবর্তী

        বাঁচার দাবী লড়াই করে
             ছিনিয়ে নিতে হয়
        লক্ষ মানুষ সঙ্গে তোদের
             জয় তোদের ই  জয়!

       
       মুখোশ ধারী প্রশাসন যে
           তোদের রুজী  কাড়বে
        সত্যের কল বাতাস নাড়ে
           আজ বা কাল হারবে।

      
        ঘৃনা ওরা গায় মাখেনা
            কুমির কান্না কাঁদে
        তলে তলে আখের গোছায়
          ঘুঘুর বাসা বাঁধে!

    
      শিক্ষা বেচা ব্যবসা যাদের
          উচিত শিক্ষা পাবে
      মুখোশ গুলো টেনে ছিঁড়লে
         বন্দীশালায় যাবে!!

    
       ওরে নবীন শক্ত লড়াই
         তোদের সঙ্গে আছি
      শিরদাঁড়া টা টান রেখেছি
          লড়াই করেই বাঁচি!

     
        মুষ্টিবদ্ধ হাত তুলে দে
         চিৎকার কর জোরে
     জয় সত্যের জয় নিশ্চয়
          উজ্জ্বল এক ভোরে!!

 

 

Your Opinion

We hate spam as much as you do