Tranding

11:56 AM - 04 Feb 2026

Home / Entertainment / দোলের কবিতা , দোল, বসন্ত উৎসবের গান, মন বসন্ত

দোলের কবিতা , দোল, বসন্ত উৎসবের গান, মন বসন্ত

চলো-রে চলো-রে সব ছড়াই আবির রাঙিয়ে রাঙিয়ে পথ, রাঙাই শরীর গুলালে হারলো মন বসন্ত উতলা জীবন্ত যৌবন ভাঙে স্তব্ধতার তালা পথ ঘাট বনে রঙ, রঙ তনু মনে সকলে এসেছি কাছে হৃদয়ের টানে।

দোলের কবিতা , দোল, বসন্ত উৎসবের গান,   মন বসন্ত

দোল   🌟🌟🌟🌟🌟🌟🌟

অপূর্ব নায়েক

 

গন্ধ আবির ছিল বাতাস জুড়ে 
চারদিকেতে অশোক পলাশ লাল 
খুব খুশিতে নৃত্য তা-তা থই
শালবনিতে শিমুল পিয়াল শাল।


মুঠোর মধ্যে আবির গুঁড়ো কিছু
পথের পাশে অপেক্ষাতে একা 
গানের মিছিল বৈতালিকের দল 
তাদের মাঝে পাইনি তোমার দেখা।


সন্ধ্যা নামছে আকাশ ভরা আলো
পূর্ণিমা চাঁদ ভাসছে ভুবনডাঙা
শক্ত মুঠো মুক্ত করে দেখি
আবির তো নেই স্বপ্ন কিছু ভাঙা।

🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞


বসন্ত উৎসবের গান

প্রবীর ভদ্র

 

এলো-রে এলো-রে আজ খুশি ভরা ফাল্গুন
মৌমাছি ফুলে ফুলে করে শুধু গুন গুন
মনের সরসী বেয়ে তাকে কাছে চাওয়া
সুনীল আকাশ আর ফাগুনের হাওয়া।
আকাশে বাতাসে আজ এই মধুমাসে
মনকে রাঙিয়ে দিয়ে সে তো এলো পাশে।


চলো-রে চলো-রে সব ছড়াই আবির
রাঙিয়ে রাঙিয়ে পথ, রাঙাই শরীর
গুলালে হারলো মন বসন্ত উতলা
জীবন্ত যৌবন ভাঙে স্তব্ধতার তালা
পথ ঘাট বনে রঙ, রঙ তনু মনে
সকলে এসেছি কাছে হৃদয়ের টানে।


🏝🏝🏝🏝🏝🏝🏝🏝🏝

মন বসন্ত

পাপিয়া গোস্বামী 


ফাগুন তুমি আগুন পাখি রঙ লাগালে বনে
আগুনকে যে, ছড়িয়ে দিলে উদাস করা মনে।
নতুন পাতায় বন বনানী জীবন জুড়ে হাসে
ভোরের বাতাস মিষ্টি লাগে সবাই ভালোবাসে।


লাল মাটিতে পলাশ পথে ঝরছে কতো ফুল  
এই বসন্তে আবীর খেলা নাচছে নদীর কূল।
গাছের শাখে মধুর সুরে কোকিল কুহু তানে 
সুধায় ভরা ধরার সাজে, মন-বসন্ত টানে

Your Opinion

We hate spam as much as you do