তোমার দূর্গা আসবে বলে দিচ্ছ অনুদান আমার দূর্গার জীবন বিপন্ন ভীষণ অভিমান। তোমার দূর্গা পরিপাটি সাজে শাড়ি আর গয়নায় আমার দূর্গা ধর্ষিতা আজ দুচোখে অশ্রু বয়।
কবিতার পাতা
প্রভেদ
উলুখাগড়া
🏞🏞🏞🏞🏞🏞
"প্রভেদ"
শ্রাবনী চ্যাটার্জী
তোমার দূর্গা আসবে বলে
শিউলি পদ্ম ফোটে
আমার দূর্গা ফসল ফলায়
দিন কাটে মাঠে ঘাটে।
তোমার দূর্গা আসবে বলে
প্রতিমা তৈরি হয়
আমার দূর্গা চাকরি পায়নি
ফুটপাতে বসে রয়।
তোমার দূর্গা আসবে বলে
দিচ্ছ অনুদান
আমার দূর্গার জীবন বিপন্ন
ভীষণ অভিমান।
তোমার দূর্গা পরিপাটি সাজে
শাড়ি আর গয়নায়
আমার দূর্গা ধর্ষিতা আজ
দুচোখে অশ্রু বয়।
তোমার দূর্গা মাটির তৈরি
নেইকো তাতে প্রাণ
আমার দূর্গার ইজ্জত আজ
বাজারে হচ্ছে নিলাম।
আমার দূর্গা বিচার পায় না
কামদুনি থেকে হাতরাস
পাশবিক থাবা যত্রতত্র
জীবনে এনেছে ত্রাস।
তোমার দূর্গা লড়াই করে
এক অসুরের সাথে
রক্ত লোলুপ হাজার অসুর
আমার দূর্গার পথে।
আমার দূর্গা পায়নি বেতন
একশো দিনের কাজে
তোমার দূর্গা সুখেই আছে
মন্দিরে সে বিরাজে।
তোমার দূর্গা হৃদয়হীনা
থাকে না পরের তরে
আমার দূর্গা স্নেহময়ী
আর প্রেম আছে অন্তরে
আমার দূর্গা সহ্যের সীমা
করে ফেলেছে পার
অপমানিতা হলে এবার
হাতে নেবে হাতিয়ার।
আমার দূর্গা তোমার দূর্গা
প্রভেদ চিরদিন চলবে
নিজের মান বাঁচাতে এবার
আপন তেজে জ্বলবে।
🗾🗾🗾🗾🗾🗾🗾🗾
উলুখাগড়া
হারান মন্ডল
ক্ষমতা যত দৃঢ় হয়
প্রতিশ্রুতি আর বাস্তবের দুরত্ব বাড়ে
আমজনতা চিরকালই রয়ে তিমিরেই
যে ক্ষত নিয়ে তুমি জন্মেছে তাতে আরো লবন ঢালো।
বিস্ফোরণে কেঁপে ওঠে সভ্যতা
ক্ষমতা প্রদর্শন থাকে জারি
নাটের গুরুরা থেকে যায় অধরা
এর থেকে আদিম বন্যতা ছিল ঢের ভাল । সময় বুঝে শত্রু-মিত্র-বাদি-প্রতিবাদী আসে একই সমান্তরালে
একই বৃত্তে ঘুরতে থাকে নিরলস । স্বার্থের টানে।
সময় নিয়েছে বুঝে রাতদিনের সম্পর্ক।
আমি - তুমি উলুখাগড়া
আমরা শুধুই ভোটার
তবু ও
We hate spam as much as you do