Tranding

03:49 AM - 21 Jun 2026

Home / Entertainment / কবিতা, ভূল , বিজয়া

কবিতা, ভূল , বিজয়া

লাশকাটা ঘরে কাটা লাশ হয়ে কৈলাসে চলে গেছে, রক্ত গড়ানো চোখে বিজয়ার পথেই তাকিয়ে আছে!

কবিতা, ভূল ,  বিজয়া

কবিতা
ভূল
বিজয়া

২০ অক্টোবর ২০২৪

 

💐💐💐💐💐💐💐💐💐


ভূল


গৌতম ঘোষ


সযত্নে রেখেছি বুকে সৃষ্টি সুখে
চলার পথের ভুল;
ভুলগুলো জানি একদিন হবে
ফুটন্ত গোলাপ ফুল। 


ভুল নিয়ে করি না তর্ক-বিতর্ক
ভুল থেকেই শিক্ষা; 
মধ্যরাতের নিকষ কালো আঁধার
জানায় সূর্যের প্রতীক্ষা


চলার পথে করেনি যে ভুল
সে অচল স্থবির;
চলতে গিয়ে যে খাইনি হোঁচট
সে পাইনি স্পর্শ রবির। 


দিন বদলের ডাকে সময় হাঁকে
আগুনে চেতনা শুদ্ধ;
আজ শত্রু যখন হিংস্র দানব
চাইনা অহিংস বুদ্ধ। 

 

🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞


বিজয়া


কৌশিক ঘোষ


নবমীর নিশি নীরবে নিভৃতে
কীভাবে ফুরিয়ে যায়-
পতিগৃহে আজ ফিরে যাবে উমা,
প্রতি-মার কান্নায়।

 

ওগো গিরিরাজ তোমার উমাকে
দিয়ে এসো স্বামী ঘরে,
আমার উমাতো দুচোখে রক্তে
কবেই গিয়েছে মরে।

 

লাশকাটা ঘরে কাটা লাশ হয়ে
কৈলাসে চলে গেছে,
রক্ত গড়ানো চোখে বিজয়ার
পথেই তাকিয়ে আছে!

 

বিসর্জনের নদী জল থেকে
তাই উঠে এসো উমা,
রক্ত চোখের অনশনে জাগো
অভয়া - তিলোত্তমা!
✒️

Your Opinion

We hate spam as much as you do