একসময় বলিউডের অন্যতম শক্তিশালী চার অভিনেতা এক ফ্রেমে। নাসিরউদ্দিন শাহ, রত্না পাঠক, সুপ্রিয়া পাঠক এবং পঙ্কজ কাপুর।
নাসিরুদ্দিন শাহ , ‘আইনস্টাইন’ লুকে নজর কাড়লেন স্যোসাল মিডিয়া তোলপাড়
আইনস্টাইনের লুকে নাসিরউদ্দিন শাহ! পারিবারিক অনুষ্ঠানের আমন্ত্রণে।
পর্দার মতো মঞ্চেও সাবলীল তিনি। কয়েক বছর আগেই অ্যালবার্ট আইনস্টাইনের ভূমিকায় থিয়েটারে অভিনয় করেছিলেন অভিনেতা নাসিরউদ্দিন শাহ। আইনস্টাইনের সঙ্গে তাঁর চেহারার এতটাই মিল পাওয়া গিয়েছিল, যে মঞ্চে তাঁকে দেখে বিশ্ববিখ্যাত বিজ্ঞানীই ভেবে বসেছিলেন দর্শকরা। এরপর কেটে গিয়েছে অনেকগুলি বছর। মাঝে বেশ কিছু সিনেমা, সিরিজে দেখা গিয়েছে তাঁকে। ফলে অভিনয়ের স্বার্থে বদলে ফেলেছিলেন লুকও। কিন্তু কয়েক বছর আবারও তাঁকে আইনস্টাইনের লুকে দেখা গেল। পারিবারিক এক অনুষ্ঠানের ছবিতে তাঁর এই লুক নিয়ে এখন জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। পঙ্কজ কাপুর এবং সুপ্রিয়া পাঠকের মেয়ে সানাহ কাপুরের বিয়েতে উপস্থিত ছিলেন নাসিরউদ্দিন শাহ ও তাঁর স্ত্রী, অভিনেত্রী রত্না পাঠক শাহ। মায়াঙ্ক পাওয়ার সঙ্গে বুধবার গাঁটছড়া বাঁধেন সানাহ। এই অনুষ্ঠানেই সুপ্রিয়ার বোন রত্না ও নাসিরউদ্দিন উপস্থিত ছিলেন। অন্যদিকে পঙ্কজ কাপুরের বড়ছেলে শাহিদ কাপুর ও মিরা রাজপুত এবং তাঁদের দুই সন্তানও এই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন। ইতিমধ্যেই বিয়ের অনুষ্ঠানে সপরিবারের ছবি ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। কিন্তু সকলের মধ্যে বিশেষভাবে নজর কাড়লেন নাসিরউদ্দিন শাহ।
একসময় বলিউডের অন্যতম শক্তিশালী চার অভিনেতা এক ফ্রেমে। নাসিরউদ্দিন শাহ, রত্না পাঠক, সুপ্রিয়া পাঠক এবং পঙ্কজ কাপুর। বহুদিন পর একসঙ্গে তাঁদের দেখে উচ্ছ্বসিত ভক্তরা। অন্যদিকে অনেকেরই প্রশ্ন, অতিমারির পর আবারও কি মঞ্চে ফিরছেন নাসিরউদ্দিন শাহ? আইনস্টাইনের নাটকের জন্য প্রস্তুতি কি শুরু করলেন তিনি? যদিও সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি।
We hate spam as much as you do