Tranding

11:59 AM - 04 Feb 2026

Home / Entertainment / ভ্যাকসিন নেওয়ার পর ম্যাগনেট ম্যান হওয়ার পর্দা ফাঁস ,বিজ্ঞান মঞ্চের ব্যাখা

ভ্যাকসিন নেওয়ার পর ম্যাগনেট ম্যান হওয়ার পর্দা ফাঁস ,বিজ্ঞান মঞ্চের ব্যাখা

বিজ্ঞানের যুক্তিতে বর্ষাকালে আর্দ্রতা বেশি থাকায় ও শরীরে ঘাম থাকায় শরীরে স্পর্শ করা বস্তুর থেকে বাতাস বেরিয়ে ওই বস্তু আটকে যাচ্ছে শরীরে।  কাটোয়ার বিজ্ঞান মঞ্চের জেলা সদস্য জয়ন্ত সরকার একথা জানিয়েছেন ।

ভ্যাকসিন নেওয়ার পর ম্যাগনেট ম্যান হওয়ার পর্দা ফাঁস ,বিজ্ঞান মঞ্চের ব্যাখা

ভ্যাকসিন নেওয়ার পর ম্যাগনেট ম্যান হওয়ার পর্দা ফাঁস ,বিজ্ঞান মঞ্চের ব্যাখা

ভ্যাকসিন নেওয়ার পর ঠিক কী কারণে শরীরে আটকে যাচ্ছিল হাতা-খুন্তি-চামচ? এবার পর্দা ফাঁস কাটোয়ার ‘ম্যাগনেট ম্যানের’। ভ্যাকসিন নেওয়ার পরই নাকি শরীর হয়ে গিয়েছে চুম্বক । শরীরে লেগে গিয়েছে হাতা-কুন্তি-চামচ! কিন্তু আসল রহস্য কী? 

চলতি মাসের ১ তারিখে করোনার ভ্যাকসিন নিয়েছিলেন কাটোয়া শহরের কলেজ পাড়ার বাসিন্দা সমীর চক্রবর্তী। তাঁর দাবি, তারপর থেকে তিনি লক্ষ্য করেন, তাঁর শরীরে চৌম্বকীয় আকর্ষণ শক্তি সৃষ্টি হয়েছে। পিঠে একের পর এক আটকে যাচ্ছে লোহার দ্রব্য। পয়সা-হাতা-খুন্তি-চামচ আটকে যাচ্ছে। এমনকি আটকে যাচ্ছে মোবাইলও।

 সেই খবর হয় সর্বত্র প্রচার হয় । স্বচক্ষে তা দেখতে ছুটে যান প্রতিবেশীরাও। সমীর চক্রবর্তী-সহ তাঁর পরিবারের দাবি, ভ্যাকসিন নেওয়ার পরই এরকম ঘটছে। আতঙ্কিত হয়ে পড়ে সমীর চক্রবর্তীর পরিবার।

স্যোশাল মিডিয়ায় ভ্যাকসিন আয়রন ম্যানের ভিডিয়ো ভাইরাল হয়। এরপর আসল রহস্য উদঘাটনে পরীক্ষা করান সমীর চক্রবর্তী। দেখা যাচ্ছে, প্রথমে সমীর চক্রবর্তীর পিঠে একের পর এক লোহার দ্রব্য আটকে গেলেও, পাউডার দেওয়ার পর আর লাগছে না কিছুই।

বিজ্ঞানের যুক্তিতে বর্ষাকালে আর্দ্রতা বেশি থাকায় ও শরীরে ঘাম থাকায় শরীরে স্পর্শ করা বস্তুর থেকে বাতাস বেরিয়ে ওই বস্তু আটকে যাচ্ছে শরীরে।  কাটোয়ার বিজ্ঞান মঞ্চের জেলা সদস্য জয়ন্ত সরকার একথা জানিয়েছেন ।

যদিও ভারতের বিভিন্ন প্রান্তে এই ঘটনা দেখা গেছে। নাসিক , সিকিম, উল্লাসনগর , ঝাড়খণ্ডে এই আফটার ভ্যাকসিন ম্যাগনেট ম্যানের খোঁজ মিলেছে। 
এছাড়া পশ্চিমবঙ্গের শিলিগুড়ি , আসানসোল , নদিয়ার  পলাশীপাড়া এবং বসিরহাটেও খোঁজ মিলল ম্যাগনেট
মানুষের। এঁদের মধ্যে দু’জন আবার কোভিশিল্ড নিলেও একজন আবার নিয়েছিলেন কোভ্যাক্সিনের ডোজ। সমস্ত বায়োলজিস্টরাই বলেছেন এর সাথে ভ্যাকসিনের কোনো সম্পর্ক নেই। 
মহারাষ্ট্র কুসংস্কার নির্মূল সমিতির প্রধান ডা. হামিদ দাভোলকার জানিয়েছেন শরীরে ঘাম থাকলে পয়সা বা বাসন-কোসন শরীরে চেপে ধরলে সেই জায়গায় একটি বায়ুশূন্যতা তৈরি হয়। তার কারণেই সেগুলি গায়ের সঙ্গে আটকে থাকতে পারে। তাঁদের সংগঠনের ব্যক্তিরা বহুবার এমন অন্ধ বিশ্বাস ধরিয়ে দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, এইসব ঘটনার জন্য ভারতের টিকাকরণ অভিযান ধাক্কা খাচ্ছে।

আর কাটোয়ার সমীর চক্রবর্তী তো পাউডার মেখে ম্যাগনেটিসম মুক্ত। 

Your Opinion

We hate spam as much as you do