অবক্ষয়ের মাঝেও দেবতা হয়ে ওঠে কেউ তাঁকে পিছুটেনে দ্বিপদীরা করে ঘেউ ঘেউ সুযোগ বুঝে রক্ষক যে, হয়ে ওঠে ভক্ষক সেও।
কবিতা
ভক্ষক
অধরা যে ছোঁয়া
৭মে ২০২৩
♦♦♦♦♦♦♦♦♦
ভক্ষক
হারান মন্ডল
নদী-খাল-বিল-জলাভূমি সব মিশে যাচ্ছে সমতলে
কীট-পতঙ্গ-সরীসৃপ এখন সব বিলুপ্তির অতলে
জোছনার চাঁদ পড়ছে ঢাকা অট্টালিকার আড়ালে ।
রং বদলের খেলায় এখন হার মেনেছে গিরগিটি
সুযোগ পেয়ে মারছে চাটি চুনোপুঁটি
বিদ্বানেরা চুপচাপ। মূখ্যু সাজাচ্ছে ঘুঁটি ।
যা কিছু আছে তোমার, সে তোমার নয়
দিকে দিকে অযোগ্যদের জয়
তোমাকে মানতেই হবে এটা উন্নতির পরিচয় ।
শিক্ষা-পাঠ সব উঠেছে ডকে
স্মার্টফোনে শিক্ষার্থীরা এখন আদিম লোকে
দুর্বৃত্তরা সবসময় ক্ষমতাবানের দিকে ।
অবক্ষয়ের মাঝেও দেবতা হয়ে ওঠে কেউ
তাঁকে পিছুটেনে দ্বিপদীরা করে ঘেউ ঘেউ
সুযোগ বুঝে রক্ষক যে, হয়ে ওঠে ভক্ষক সেও।
🏝🏝🏝🏝🏝🏝🏝🏝🏝
অধরা যে ছোঁয়া
রঞ্জিত মালো
কাকে বলব এনেছিলাম ফুল
করতল এগিয়ে এল দেব বলে দেখি একটা ন্যাতানো ভ্রমর
কখন এসেছিল
নিয়েছিল সবটুকু ঘ্রাণ
কি করব বলো ভালোবাসা ফিরিয়ে নেবে ? মরে গেলেও দেব না
অবয়ব কথা বুক মলাট বছরভর
দু পাতা যদিও হয়নি লেখা
পাশাপাশি ছিলাম ছুঁয়েও দেখিনি
বলতে পারো অপদার্থ তোমাকে দেখে নেব।
We hate spam as much as you do