শীর্ষেন্দু তাঁর সৃষ্টির জন্য এর আগেও একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন। ১৯৮৯ সালে ‘মানবজমিন’ উপন্যাসের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিলেন তিনি। তাঁর ইতিমধ্যে প্রাপ্ত সম্মান বিদ্যাসাগর পুরস্কার (১৯৮৫), আনন্দ পুরস্কার (১৯৭৩ ও ১৯৯০)। ২০১২ সালে তিনি পশ্চিমবঙ্গ সরকারের তরফে বঙ্গবিভূষণ সম্মান পান প্রবীণ সাহিত্যিক।
"মানবজমিন" এর শীর্ষেন্দু এবার সাহিত্য অ্যাকাডেমির ‘ফেলো’ সম্মানে ভুষিত হলেন।
সাহিত্য অ্যাকাডেমির ‘ফেলো’ নির্বাচিত হয়েছেন ‘মানবজমিন’-এর স্রষ্টা। ‘অমর সাহিত্যের স্রষ্টা’দের এই বিরল সম্মানে ভূষিত করে থাকে সাহিত্য অ্যাকাডেমি। বলা যায়, এটি সাহিত্য অ্যাকাডেমির সর্বোচ্চ সম্মান।
শীর্ষেন্দু বেশ কয়েক দিন ধরেই অসুস্থ। এই মুহূর্তে তিনি ভর্তি রয়েছেন কলকাতার এক বেসরকারি হাসপাতালে। বেডে শুয়েই এই খবর পেয়েছেন তিনি। তাঁর পারিবারিক সূত্রে জানানো হয়েছে, সাহিত্য অকাদেমির সবচেয়ে বড় সম্মানে ভূষিত হয়ে স্বাভাবিক ভাবেই তিনি খুব খুশি।
চলতি বছর বাঙালির গর্ব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাশাপাশি আরও সাতজন ভারতীয় লেখককে এই সম্মান জানিয়েছে সাহিত্য অ্যাকাডেমি। তালিকায় রয়েছেন ছোটদের প্রিয় লেখক, রাসকিন বন্ড (ইংরাজি), মারাঠি কবি-প্রাবন্ধিক বালচন্দ্র নেমাডের নামও।
শীর্ষেন্দু তাঁর সৃষ্টির জন্য এর আগেও একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন। ১৯৮৯ সালে ‘মানবজমিন’ উপন্যাসের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিলেন তিনি। তাঁর ইতিমধ্যে প্রাপ্ত সম্মান বিদ্যাসাগর পুরস্কার (১৯৮৫), আনন্দ পুরস্কার (১৯৭৩ ও ১৯৯০)। ২০১২ সালে তিনি পশ্চিমবঙ্গ সরকারের তরফে বঙ্গবিভূষণ সম্মান পান প্রবীণ সাহিত্যিক।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আগে সুভাষ মুখোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শঙ্খ ঘোষের মতো ব্যক্তিত্বরা সাহিত্য অ্যাকাডেমির ‘ফেলো’ নির্বাচিত হয়েছেন। বাংলা সাহিত্যের সর্বত্র শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অবাধ বিচরণ। ১৯৬৭ সালে প্রথম উপন্যাস ‘ঘুণপোকা’-
পরবর্তী সময়ে পারাপার ‘যাও পাখি’, ‘মানবজমিন’, ‘পার্থিব’, ‘ফজল আলি আসছে’র মতো উপন্যাস ও অসংখ্য ছোটগল্পে তিনি বাংলা সাহিত্যে পাকা আসন লাভ করেন। তবে বড়দের সাহিত্যের পাশাপাশি ছোটদের সাহিত্যেও তুমুল জনপ্রিয় শীর্ষেন্দু। ‘মনোজদের অদ্ভুত বাড়ি’ থেকে শুরু করে ‘গোঁসাইবাগানের ভূত’, ‘পাগলা সাহেবের কবর’, ‘পটাশগড়ের জঙ্গলে’, ‘পাতালঘর’-এর মতো উপন্যাসও বাঙালি পাঠকের চিরকালীন সঙ্গী হয়ে থাকবে।
সাহিত্য অ্যাকাডেমির তরফে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মান তুলে দেওয়া হবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হাতে।
We hate spam as much as you do