Tranding

05:13 PM - 04 Feb 2026

Home / Entertainment / ২২শে ডিসেম্বর থেকে সলিল চৌধুরী জন্মশতবর্ষ উদযাপন আয়োজনে উত্তর ২৪ পরগনা

২২শে ডিসেম্বর থেকে সলিল চৌধুরী জন্মশতবর্ষ উদযাপন আয়োজনে উত্তর ২৪ পরগনা

সলিল চৌধুরীর শতবর্ষ পালনের উদ্যোগ নিয়েছে তার অন্যতম প্রিয় সংগঠন ভারতীয় গণনাট্য সংঘ এর বৃহত্তর পরিসর সলিল চৌধুরী জন্ম শতবর্ষ উদযাপন কমিটি। এই উপলক্ষে রাজ্য জুড়ে আইপিটির পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উদযাপন কমিটির উত্তর ২৪ পরগনা জেলার পক্ষ থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মারকগ্রন্থ প্রকাশ সলিল সংগীতের গ্রান্ড কয়ার তৈরি ইত্যাদি নানা কর্মসূচি। শুরু হতে চলেছে আগামী ২২ শে ডিসেম্বর থেকে।

২২শে ডিসেম্বর থেকে সলিল চৌধুরী জন্মশতবর্ষ উদযাপন আয়োজনে উত্তর ২৪ পরগনা

২২শে ডিসেম্বর থেকে সলিল চৌধুরী জন্মশতবর্ষ উদযাপন আয়োজনে উত্তর ২৪ পরগনা

১৭ নভেম্বর ২০২৪

"এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়" যুগ থেকে "আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের"  সময়ের উত্তরণ সংস্কৃতির উত্তরণ, বেঁচে থাকার লড়াইয়ে সংগীত এবং প্রেমকে যুক্ত করা এই ছিল সলিল চৌধুরী দেশবাসীকে নতুন আলোর পথযাত্রী করে তোলার আহ্বান এই জীবনমুখী কবি সুরকার এবং গীতিকারের জন্ম ১৯২৫ সালের ১৯শে নভেম্বর।  পায়ে পায়ে কেটে গেছে ১০০ বছর। আজ ১০০ বছর পরেও সলিল চৌধুরী আধুনিক। কারণ শোষণ আছে এবং বাড়ছে মানুষের সংগ্রাম। আরও ঐক্যবদ্ধ হয়ে ওঠবার প্রয়োজন বাড়ছে। ক্ষেতের কিষান থেকে নীল কার্পেটের ঠান্ডা ঘরের নাগরিক মন আজও এই বাঁশিওয়ালার সুরে উদ্বেল হয়ে ওঠে। 

সলিল চৌধুরীর শতবর্ষ পালনের উদ্যোগ নিয়েছে তার অন্যতম প্রিয় সংগঠন ভারতীয় গণনাট্য সংঘ এর বৃহত্তর পরিসর  সলিল চৌধুরী জন্ম শতবর্ষ উদযাপন কমিটি। এই উপলক্ষে রাজ্য জুড়ে আইপিটির পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উদযাপন কমিটির উত্তর ২৪ পরগনা জেলার পক্ষ থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মারকগ্রন্থ প্রকাশ সলিল সংগীতের গ্রান্ড কয়ার তৈরি ইত্যাদি নানা কর্মসূচি।  শুরু হতে চলেছে আগামী ২২ শে ডিসেম্বর থেকে।

ঐদিন উত্তর চব্বিশ পরগনা জেলার হৃদয়পুর মানবতা শিক্ষায়তন হাইস্কুলে (হৃদয়পুর রেলস্টেশনের পূর্ব দিকে পাশেই)  আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতা। 

সলিলের গানের কথাকে চিত্ররূপ দেওয়ার আহবানে অঙ্কন প্রতিযোগিতা হবে তিনটি বিভাগে।  

আবৃত্তি প্রতিযোগিতা হবে আধুনিক যুগের প্রথম ব্যতিক্রমী কবি সলিল চৌধুরীর লেখা যে কোন কবিতা দিয়ে ।

আর গানের জন্যই তো বাংলা তথা ভারত তথা পৃথিবীতে সলিলের এত সমারোহ। এত আহ্বান। তাই গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তিনটি বিভাগে।  নির্দিষ্ট করা কিছু গানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে নবযুগের প্রতিভার অন্বেষণ। বাংলা গান ছাড়াও হিন্দি গানেও ছিল সলিল চৌধুরীর বিচরন। তাই হিন্দি গানের প্রতিযোগিতা হবে।  এছাড়া অবশ্যই আছে সমবেত গণসংগীত।  

আর আছে অবশ্যই সলিলের গানের তালে একক এবং সমবেত নৃত্য প্রতিযোগিতা।

উত্তর ২৪ পরগনা জেলা আয়োজক কমিটি  এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলার সমস্ত প্রান্ত থেকে প্রতিযোগীদের, ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ আমন্ত্রণ করছে। 
এদিকে আগামী ২৪ শে নভেম্বর রবিবার সুকান্ত সেতু থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত সলিল সমারহের যাত্রা শুরু হবে।
ব্যক্তি জীবনের সীমাবদ্ধতাকে অতিক্রম করে বৃহত্তর মানবজাতির স্বার্থে নিজেকে বিলিয়ে দেওয়ার আহবান যার সলিল চৌধুরী রেখেছিলেন তাই এই পদযাত্রার মূল সুর। "ওগো প্রিয় মোর, খোলো বাহুডোর, পৃথিবী তোমারে চায় "

নিচের ভিডিওতে প্রতিযোগিতার সুচী। ফোন করতে পারেন 9830154260,  9432864638 

Your Opinion

We hate spam as much as you do