Tranding

07:34 AM - 22 Mar 2026

Home / Entertainment / বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের নিউটাউন তৈরির ইতিহাস ও অভিজ্ঞতার দলিল বইটির উদ্বোধন হল।

বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের নিউটাউন তৈরির ইতিহাস ও অভিজ্ঞতার দলিল বইটির উদ্বোধন হল।

Forging An Audacious City - A Participatory Perspective" বইতে লেখক গৌতম দেব লিখেছেন তার অনবদ্য বর্ননায়। নগরায়ন উন্নয়নের প্রথম শর্ত। পরিকাঠামো থেকে বাসস্থান উন্নত করা রাজ্যের সরকারের গুরুত্বপূর্ণ কাজ।

বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের নিউটাউন তৈরির ইতিহাস ও অভিজ্ঞতার দলিল বইটির উদ্বোধন হল।

বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের নিউটাউন তৈরির ইতিহাস অভিজ্ঞতার দলিল বইটির উদ্বোধন হল

newscopes.in     31st july

নিউটাউন। জ্যোতি বসু নগর। রূপকার হিসাবে দ্বিধাহীনভাবে যার নাম উঠে আসে তিনি গৌতম দেব। সেটা নব্বইয়ের দশক। নয়া উদারবাদি অর্থনীতির জোয়ার। 
গোটা পৃথিবী জুড়ে নবরূপে আধুনিক শিল্পের জোয়ার আসছে। আসছে ইন্টারনেট। জ্যোতি বসু মন্ত্রীসভার তরুন ঝাঁ চকচকে মন্ত্রী একশ শতাংশ বাস্তবের মাটিতে পা যার সেই গৌতম দেব আবাসন মন্ত্রী। না কোনো গতানুগতিক চিন্তা নয়।বিশ্বজোড়া এই অবস্থার সুযোগ নিতে হবে। 

কমিউনিষ্টদের কাজ কি শুধু বিপ্লবের বানী বহন করা? নাকি এই আধা সামন্তবাদি একটা ব্যবস্থায় একটা অঙ্গরাজ্যে যখন মানুষ জিতিয়ে দিলেন তখন কিছু অন্যরকম কাজ করে যাওয়া। 

 

গৌতমবাবুর প্রাগমেটিসমকে সমর্থন দিয়েছিল তার দল। অবশ্যই বাঙালির অন্যতম আইডল জ্যোতি বসু। তিল তিল করে তৈরি হয়েছিল। কি করে পাওয়া গেল এত জমি। একটা আস্ত আধুনিক শহর গড়ে উঠতে হলে কতটা জায়গা দরকার? 
কি করে এই উদ্ধত শহর গড়ে উঠল? সে এক আশ্চর্য, রোম্যান্টিক আয়োজন। 


"Forging An Audacious City - A Participatory Perspective" বইতে লেখক গৌতম দেব লিখেছেন তার অনবদ্য বর্ননায়। নগরায়ন উন্নয়নের প্রথম শর্ত। পরিকাঠামো থেকে বাসস্থান উন্নত করা রাজ্যের সরকারের গুরুত্বপূর্ণ কাজ।
আনুষ্ঠানিক উদ্বোধন হল সেই অভিজ্ঞতার। 

 

উদ্বোধন করলেন গৌতমবাবুর পাশে থেকে কাজ করা আইপিএস ডঃ বিক্রম সরকার। নিউটাউনের রবীন্দ্র তীর্থে এই অনুষ্ঠান হয়ে গেল গতকাল বিকেলে। জ্যোতি বসু নগর তৈরির ইতিহাস, অভিজ্ঞতা। প্রধান অতিথি শিক্ষাবিদ পবিত্র সরকার বিশেষ অতিথি চিত্র পরিচালক গৌতম ঘোষ। বইটির প্রকাশক দাশগুপ্ত পাবলিসার্সের অরবিন্দ দাশগুপ্ত সভা পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। 
বইটি শুধুই গৌতম দেবের লেখা একটা ইতিহাস নয় অনেকেই বলছেন নগরায়নের পথে এগিয়ে যাওয়ার পথে এগিয়ে যাওয়ার লব্ধ অভিজ্ঞতা যা ভবিষ্যতের পথ নির্দেশক। 

 

Your Opinion

We hate spam as much as you do