Tranding

10:32 AM - 22 Mar 2026

Home / Entertainment / "ঘুম নেই" নাটক থেকে সদ্য বিজেপি হওয়া কৌশিক বাদ গেল 

"ঘুম নেই" নাটক থেকে সদ্য বিজেপি হওয়া কৌশিক বাদ গেল 

তার বিজেপিতে যোগ দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান তিনি এখনও বামপন্থী আছেন। কিন্তু ......

"ঘুম নেই" নাটক থেকে সদ্য বিজেপি হওয়া কৌশিক বাদ গেল 

"ঘুম নেই" নাটক থেকে সদ্য বিজেপি হওয়া কৌশিক বাদ গেল 
নাট্যব্যক্তিত্ব কৌশিক কর সম্প্রতি সরাসরি বিজেপির সাথে হাত মেলাবার পর তাকে নিয়ে আলোচনা তুঙ্গে। কিছু দিন আগে অবধি কৌশিক বিজেপির বিরোধিতা করেছিলেন। একাধিক বামপন্থী মনোভাবাপন্ন নাটকে অভিনয় করার পর ও তার বিজেপিতে যোগ দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান তিনি এখনও বামপন্থী আছেন। কিন্তু বামপন্থী হয়ে বিজেপির মতো একটি আদ্যন্ত দক্ষিণ পন্থী দলের সাথে তিনি কীভাবে কাজ করবেন তা ভবিষ্যৎ বলবে। তিনি 'দেশীয় সংস্কৃতি' কে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার আশা দেখছেন। মেহনতি মানুষের, গরীব প্রান্তিক মানুষের যে আন্তর্জাতিক আবেদন তিনি সম্ভবত তা ভুলতে চলেছেন। নবারুণ ভট্টাচার্যের নাটক করা কৌশিকের কাছে এটি অনভিপ্রেত বলে মতামত অনেকের। তবে কিছু দিন আগে স্যোশাল মিডিয়া তে একাধিক লিঙ্গ বৈষম্য মূলক কথা বলে ও 'ছক্কা' শব্দটি ব্যবহার করে তিনি বিতর্কে জড়িয়েছিলেন। সচেতন নাগরিকদের না-পসন্দ ছিল তার অভিব্যক্তি। 
ইতিমধ্যেই ইচ্ছেমতো নাট্যদল জানিয়েছে তারা কৌশিক করের সাথে আগামী তে সাংস্কৃতিক সম্পর্ক রাখছে না। "‘ঘুম নেই’ নাটক থেকে কৌশিক কর কে বাদ দেওয়া হলো, কারণ বিজেপিতে যোগ দিয়েছে আর বর্তমান সময় সেটাই বাদ দেওয়ার যথেষ্ট কারণ। মেহনতী মানুষের নাটকে সাম্প্রদায়িকদের ঠাঁই নেই। 
“ঘুম নেই”-এর পরবর্তী শো এর ডেট জানানো হবে খুব শীঘ্রই।" অফিসিয়ালি জানিয়েছে ইচ্ছেমতো।

রুদ্রনীল এবং 'খড়কুটো'  ধারাবাহিকের অন্যতম অভিনেতা কৌশিক রায়ের বিজেপিতে যোগদানের পরও রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে সমালোচকরা ঝড় উঠেছিল। ব্যক্তিগত স্বার্থরক্ষার কারনেই এই একের পর এক বিজেপি তে যোগদান বলেই মতামত একাংশের।

Your Opinion

We hate spam as much as you do