Tranding

03:43 PM - 04 Feb 2026

Home / Entertainment / হিন্দুত্ববাদীরা 'পথের পাঁচালি'-'চারুলতা'ও দেখাতে দেবে না, ফিল্ম ফেষ্টিভ‍্যালে বাধা

হিন্দুত্ববাদীরা 'পথের পাঁচালি'-'চারুলতা'ও দেখাতে দেবে না, ফিল্ম ফেষ্টিভ‍্যালে বাধা

জানা যায়, 'পথের পাঁচালি' এবং 'চারুলতা'-র মতো ছবিগুলি নিয়েও আপত্তি তোলা হয়েছে। ‘পাঁচালী’-র ইংরেজি বানান দেখিয়ে এক জন বলেছেন, ছবিতে ‘পাঞ্চালী’ অর্থাৎ দ্রৌপদীর সমালোচনা করা হয়েছে। এমটাই জানিয়েছেন উদ্যোক্তারা।

হিন্দুত্ববাদীরা 'পথের পাঁচালি'-'চারুলতা'ও দেখাতে দেবে না, ফিল্ম ফেষ্টিভ‍্যালে বাধা

হিন্দুত্ববাদীরা 'পথের পাঁচালি'-'চারুলতা'ও দেখাতে দেবে না, ফিল্ম ফেষ্টিভ‍্যালে বাধা

3 Mar 2023

ওড়িশার হিন্দুত্ববাদীরা সত‍্যজিৎ রায়ের ওপর নিষেধাজ্ঞা দাবী করল। সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালি' , 'চারুলতা'-র  মতো কালজয়ী এবং আন্তর্জাতিক স্তরে বন্দিত ছবিগুলি নিয়ে আপত্তি তুলেছে গেরুয়া শিবির। তাদের বক্তব্য, ‘পথের পাঁচালী’-তে দারিদ্রকে গৌরবান্বিত করা হয়েছে আর ‘চারুলতা’-য় পরিবারের মধ্যে অবৈধ যৌন সম্পর্ক দেখানো হয়েছে। ফলে চলচ্চিত্র উৎসবে এই দুই ছবি দেখানো নিয়ে ঘোরতর আপত্তি রয়েছে তাদের। এই নিয়ে হইচই পড়ে গিয়েছে চলচ্চিত্র মহলে।


শুক্রবার থেকে কটকে শুরু হওয়ার কথা ছিল ওডিশার ব়্যাভেনশ বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র উৎসব । তিনদিন ব্যাপী এই চলচ্চিত্র উৎসবের একাধিক সিনেমা নিয়ে আপত্তি তুলেছে গেরুয়াপন্থী পড়ুয়ারা। উৎসব শুরুর আগেই উদ্যোক্তাদের প্রেক্ষাগৃহ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। চলচ্চিত্র উৎসব বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয় কর্তৃপক্ষকে। আপত্তি তোলা হয়েছিল সমকামী-রূপান্তরকামী সম্পর্ক এবং কবীরকে নিয়ে বানানো দু’টি তথ্যচিত্র নিয়ে। ওই দু’টি ছবিতে ‘বিতর্কিত বিষয়’ রয়েছে বলে অভিযোগ তোলেন গেরুয়াপন্থী ছাত্রছাত্রীরা। ফলে সেগুলি বাদ রেখেই উৎসব শুরু হয়।


কোন কোন ছবি নিয়ে আপত্তি?
যে দু’টি ছবি নিয়ে আপত্তি তোলা হয়, তার একটি শবনম ভিরমানি পরিচালিত ‘হাদ আনহাদ’। রামকে নিয়ে কবীরের ভাবনা ধরা হয়েছে এই তথ্যচিত্রে। অন্যটি দেবলীনা মজুমদার পরিচালিত ‘গে ইন্ডিয়া ম্যাট্রিমনি’। সত্যজিৎ রায়ের একগুচ্ছ ছবি (‘পথের পাঁচালী’, ‘অপরাজিত’, ‘অপুর সংসার’, ‘চারুলতা’, ‘কাপুরুষ’, ‘শতরঞ্জ কে খিলাড়ি’ ও ‘গণশত্রু’), সমসাময়িক কিছু তথ্যচিত্র ও কাহিনিচিত্রও দেখানো হবে এই ফিল্ম ফেস্টিভ্যালে।

 

উদ্যোক্তারা শেষ পর্যন্ত হুমকির মুখে ওই দুই ছবি বাদ রেখেই চলচ্চিত্র উৎসব শুরু করার সিদ্ধান্ত নেয়। ঠিক করা হয় ব়্যাভেনশ বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র উৎসব শুরু হবে সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালি' দিয়ে। কিন্তু, সেখানেও বাধা দেওয়ার অভিযোগ ওঠে। জানা যায়, 'পথের পাঁচালি' এবং 'চারুলতা'-র মতো ছবিগুলি নিয়েও আপত্তি তোলা হয়েছে। ‘পাঁচালী’-র ইংরেজি বানান দেখিয়ে এক জন বলেছেন, ছবিতে ‘পাঞ্চালী’ অর্থাৎ দ্রৌপদীর সমালোচনা করা হয়েছে। এমটাই জানিয়েছেন উদ্যোক্তারা।

 

উদ্যোক্তাদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, চলচ্চিত্র উৎসবের প্রস্তুতির সময়ই তাদের গেরুয়াপন্থী ছাত্রছাত্রী এসে হুমকি দিয়ে গিয়েছেন। প্রেক্ষাগৃহের কর্মীরা এসে পড়ুয়াদের বার করে দিয়ে তা তালাবন্ধ করে দেন। উদ্যোক্তারা উপাচার্যের কাছে যান। তিনিও কোনও উপায় বাতলাতে পারেননি। ফলে তাঁর দফতরের সামেনই ধরনায় বসেন উদ্যোক্তারা। হামলার আশঙ্কা থাকায় শেষ পর্যন্ত চলচ্চিত্র উৎসব বাতিল করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। আরও একটি বৈঠকের পরে উদ্যোক্তারা আপত্তি তোলা দুই সিনেমা বাদ দিয়েই উৎসব শুরু হয় ব়্যাভেনশ বিশ্ববিদ্যালয়ে।

Your Opinion

We hate spam as much as you do