Tranding

12:38 PM - 22 Mar 2026

Home / Entertainment / ২২ এপ্রিল বিশ্ব বসুন্ধরা দিবস, পৃথিবীর জন্মদিন এর কথা

২২ এপ্রিল বিশ্ব বসুন্ধরা দিবস, পৃথিবীর জন্মদিন এর কথা

এই বছরের থিম হল- “Invest In Our Planet।” পৃথিবীতে সবার সুস্থ ভাবে বেঁচে থাকার জন্য কী করা প্রয়োজন। এটিই হবে বিশ্ব পৃথিবী দিবসের ৫৩ তম অনুষ্ঠান।

২২ এপ্রিল বিশ্ব বসুন্ধরা দিবস, পৃথিবীর জন্মদিন এর কথা

২২ এপ্রিল বিশ্ব বসুন্ধরা দিবস, পৃথিবীর জন্মদিন এর কথা

 21 Apr 2023, 

প্রতি বছর ২২ এপ্রিল বিশ্ব বসুন্ধরা দিবস উদযাপন করা হয়। প্রকৃতি সম্পর্ক সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই পালিত হয় এই দিবস।

কেন পৃথিবী দিবস পালিত হয়?

পৃথিবীকে রক্ষা করার জন্য একটা দিন নির্দিষ্ট করা হয়েছে। তবে একদিনে কোনও কিছুই হয় না। তবে প্রতি বছর ২২ এপ্রিল পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়। পরিবেশ ও প্রকৃতিকে রক্ষার জন্য পালিত হয় নানা রকম কর্মসূচি। কী কারণে আমাদের পৃথিবীর ক্ষতি হচ্ছে এবং কীভাবে তা কমানো যায় তা জানার জন্যই সচেতনতা প্রয়োজন।

বিশ্ব বসুন্ধরা দিবস কবে থেকে শুরু হয়?

পৃথিবী দিবসের ইতিহাস ঘেঁটে দেখা যায়, এই দিবসটির উদযাপন ১৯৭০ সাল থেকে শুরু হয়েছিল। ১৯৬৯ সালে সান ফ্রান্সিসকো-তে ইউনেসকো সম্মেলনে কর্মীরা পৃথিবীকে রক্ষার জন্য একটি দিন নির্দিষ্ট করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর, গেলর্ড নেলসন পরিবেশ সুরক্ষার জন্য ১৯৭০ সালে ২২ এপ্রিল পৃথিবী দিবস উদযাপনের প্রস্তাব করেন।

এবছর বিশ্ব বসুন্ধরা দিবসের থিম কী?

এই বছরের থিম হল- “Invest In Our Planet।” পৃথিবীতে সবার সুস্থ ভাবে বেঁচে থাকার জন্য কী করা প্রয়োজন। এটিই হবে বিশ্ব পৃথিবী দিবসের ৫৩ তম অনুষ্ঠান।
 
Your Opinion

We hate spam as much as you do