Tranding

02:56 PM - 22 Mar 2026

Home / Entertainment / "ড্রাই ফিস ফ্রাই খেয়ে থাকুক বাংলার মানুষ" মুখ্যমন্ত্রীর জবাবে অভিনেত্রী শ্রীলেখা 

"ড্রাই ফিস ফ্রাই খেয়ে থাকুক বাংলার মানুষ" মুখ্যমন্ত্রীর জবাবে অভিনেত্রী শ্রীলেখা 

এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি  বলেছেন, ‘মরা মাছ নুন হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে ট্রাই করলে লোকে নিতে পারে’। অর্থাৎ শুটকি মাছ ঠিক যেভাবে তৈরি করা হয়। আর মুখ্যমন্ত্রীর এই কথার জন্যই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়লেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

"ড্রাই ফিস ফ্রাই খেয়ে থাকুক বাংলার মানুষ" মুখ্যমন্ত্রীর  জবাবে অভিনেত্রী শ্রীলেখা 

"ড্রাই ফিস ফ্রাই খেয়ে থাকুক বাংলার মানুষ" মুখ্যমন্ত্রীর ভেসে যাওয়া মাছ নিয়ে সমাধান সুত্রের জবাবে অভিনেত্রী শ্রীলেখা 

ঘূর্ণিঝড়ের দাপটে মাছের ভেড়ি ভেসে গেছে।জানা গিয়েছে,একাধিক মাছের ভেড়ি ভেসে যাওয়ায় প্রচুর মাছ মারা গিয়েছে।
শুধুমাত্র সন্দেশখালি ব্লক এলাকাতেই মাছ চাষে ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি টাকা। বিপুল ক্ষতির মুখে মাছ চাষিরা। 

এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি  বলেছেন, ‘মরা মাছ নুন হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে ট্রাই করলে লোকে নিতে পারে’। অর্থাৎ শুটকি মাছ ঠিক যেভাবে তৈরি করা হয়। আর মুখ্যমন্ত্রীর এই কথার জন্যই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়লেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

অনেকেই বলেন কোটি কোটি টাকার মাছচাষের যে ক্ষতি হল, এইভাবে সেই সমস্যার সমাধান করা কি সত্যিই সম্ভব? নিজের পোস্টের মাধ্যমে এই প্রশ্ন যেন তুলে দিলেন শ্রীলেখা। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় শ্রীলেখা লিখেছেন, ‘ব্যাস সব চিন্তার অবসান, ভালো থাকুক বাংলার মানুষ ড্রাই ফ্রাই খেয়ে। না থাকলে দু হাজার টাকা তো আছেই, জয় বাংলা।’

মরা মাছ নিয়ে মুখ্যমন্ত্রীর এই সমাধান সুত্র কতখানি অবাস্তব তা বোঝাবার জন্যই ঠাট্টার ছলে শ্রীলেখা এই কথাগুলো লেখেন। আসলে শ্রীলেখার এই হালকা চালের কথা হাজার হাজার মৎস চাষীর মনের কথা এমনই মনে করেন ওয়াকিবহাল মহল।  

Your Opinion

We hate spam as much as you do