Tranding

05:03 PM - 04 Feb 2026

Home / Entertainment / একটি কবিতা , বোধের ঈশ্বরের খোঁজে

একটি কবিতা , বোধের ঈশ্বরের খোঁজে

শোকের মেঘে ম্রিয়মান সোনাঝুরি সূর্যনিকেতন, এইভাবে বেলা যায় যদি চোরেরা নিয়ে যাবে স্বপ্ন ইচ্ছা সম্মান সব ,হে অপরাজিত পুরুষ আমরা চাই আপনাকে রোদ্দুরের দাওয়ায়, সহস্র মানুষের গানে হবে নবান্ন উৎসব।

একটি কবিতা , বোধের ঈশ্বরের খোঁজে

বোধের ঈশ্বরের খোঁজে
        

সজল শ্যাম


প্রত্যহ রক্তাক্ত হৃদয়ে তোমাকে খুজি,দুয়ারে ওৎ পেতে আছে ডাকাতিয়া ভয়,
আগুনে পুৃড়ছে মানবতা ; চোখে বাঁচার আকুতি
শান্তিযুগ পুনরুদ্বারে জাতকের গল্প হয়ে এসো নির্ভয় !

 

রাজা উজির হাওয়ায় মানুষ অসহায় আজ
লাগামহীন দাম,বাজার বেসামাল,নেই কাজ,
কথাতো দিয়েছি বাঁচাবো সবার প্রাণ
অন্নপূর্ণা মাঠে মাঠে আবার জাগুক ফসলের গান,
আকাশে উড়ুক শান্তির বার্তা নিয়ে পায়রার ঝাঁক
 এসো লড়াইয়ে পথে নামি খুলে ফেলে পুরানো পোশাক ।

 

শোকের মেঘে ম্রিয়মান সোনাঝুরি সূর্যনিকেতন, এইভাবে বেলা যায় যদি 
চোরেরা নিয়ে যাবে স্বপ্ন ইচ্ছা সম্মান সব ,হে অপরাজিত পুরুষ আমরা চাই আপনাকে
রোদ্দুরের দাওয়ায়,
সহস্র মানুষের গানে হবে
নবান্ন উৎসব।

 


মিথ্যাকথা-- প্রতিশ্রুতি--লুঠের বহরে মানুষ যাচ্ছে খেপে,
আমার ভালোবাসার স্বদেশে মুছে দিতে সব মলিনতা 
বৃষ্টি  আসুক ঝেপে ।

Your Opinion

We hate spam as much as you do