Tranding

11:53 PM - 16 Jun 2026

Home / Other Districts / রাজ‍্য সরকারের নির্দেশ, যোগা দিবসে সরকারি কর্মীদের অনুষ্ঠানে থাকতে হবেই সাড়ে ৬টার মধ্যে

রাজ‍্য সরকারের নির্দেশ, যোগা দিবসে সরকারি কর্মীদের অনুষ্ঠানে থাকতে হবেই সাড়ে ৬টার মধ্যে

মুখ্যসচিব মনোজ আগরওয়ালের স্বাক্ষরিত ওই নির্দেশিকায় বলা হয়েছে, “শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যোগের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০২৬ সালের ২১ জুন দেশব্যাপী দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে। এই উপলক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থা (পিএসইউ), স্বায়ত্তশাসিত সংস্থা এবং স্থানীয় সংস্থাগুলির সকল কর্তা ও কর্মীদের (যার মধ্যে স্থায়ী, চুক্তিভিত্তিক, পার্ট-টাইম, দৈনিক মজুরি-ভিত্তিক, অস্থায়ী কর্মী, আউটসোর্সড কর্মী এবং সাম্মানিক ভিত্তিতে নিযুক্ত কর্মী) ২১ জুন সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৮টা পর্যন্ত তাঁদের নিজ নিজ কার্যালয়, বাসস্থান, রেড রোড এবং মিলন মেলা (মনোনীত হলে) থেকে কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে এই দিনটি পালন করতে হবে।”

রাজ‍্য সরকারের নির্দেশ, যোগা দিবসে সরকারি কর্মীদের অনুষ্ঠানে থাকতে হবেই সাড়ে ৬টার মধ্যে

রাজ‍্য সরকারের নির্দেশ, যোগা দিবসে সরকারি কর্মীদের অনুষ্ঠানে থাকতে হবেই সাড়ে ৬টার মধ্যে

১৬ জুন ২০২৬ 

 আগামী ২১ জুন রাজ্যে অনুষ্ঠিত হবে ‘যোগা দিবস’। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ থেকে সেই অনুষ্ঠানের প্রচার শুরু করেছেন। এই মেগা অনুষ্ঠানে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানের ঘোষণার পরেই রাজ্যের সব সরকারি কর্মীদের যোগ দিবসের অনুষ্ঠানে বাধ্যতামূলক ভাবে উপস্থিত থাকতে নির্দেশ দিল নবান্ন। আরও জানানো হয়েছে, এই নির্দেশ কোনও ভাবেই অমান্য করা যাবে না।

মুখ্যসচিব মনোজ আগরওয়ালের স্বাক্ষরিত ওই নির্দেশিকায় বলা হয়েছে, “শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যোগের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০২৬ সালের ২১ জুন দেশব্যাপী দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে। এই উপলক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থা (পিএসইউ), স্বায়ত্তশাসিত সংস্থা এবং স্থানীয় সংস্থাগুলির সকল কর্তা ও কর্মীদের (যার মধ্যে স্থায়ী, চুক্তিভিত্তিক, পার্ট-টাইম, দৈনিক মজুরি-ভিত্তিক, অস্থায়ী কর্মী, আউটসোর্সড কর্মী এবং সাম্মানিক ভিত্তিতে নিযুক্ত কর্মী) ২১ জুন সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৮টা পর্যন্ত তাঁদের নিজ নিজ কার্যালয়, বাসস্থান, রেড রোড এবং মিলন মেলা (মনোনীত হলে) থেকে কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে এই দিনটি পালন করতে হবে।”

নির্দেশিকায় বিভিন্ন দপ্তরের প্রধান বা কমিশনার, জেলাশাসক এবং অন্যান্য দপ্তরের প্রধানদের নিশ্চিত করতে বলা হয়েছে যে সকল কর্মীরা যাতে ওই দিন এই অনুষ্ঠানে অংশ নেন। কোনওভাবেই যাতে নির্দেশ অমান্য না করা হয়।

সোমবার কলকাতা পুরসভার একটি অনুষ্ঠানে এসেছিলেন শুভেন্দু। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আগামী ২০ জুন প্রধানমন্ত্রী আসছেন। ২১ জুন যোগা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী থাকবেন। এবার কলকাতায় মেগা ইভেন্ট হবে। তার আগে স্বচ্ছতার মধ্যে দিয়ে স্বাগত জানাতে চাই আমরা প্রধানমন্ত্রীকে। যে হেরিটেজ বিল্ডিং আছে, যেগুলির সঙ্গে আমাদের পুরনো সম্পর্ক আছে সেগুলি আমরা আবার সুন্দর করতে পারি।” তিনি আরও বলেন, “আগের সব রেকর্ড ভাঙবে আগামী ২১ তারিখ। গোটা রাজ্যে যোগা পুজো হবে। যার প্রচার আজ শুরু হল।”

Your Opinion

We hate spam as much as you do