রোহিত শর্মা আর কে এল রাউল ওপেন করবেন।
আজ থেকে শুরু ভারত বনাম ইংল্যান্ড টি-২০ ইন্টারন্যাশনাল পাঁচ দিনের ম্যাচ।
ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি জানান রোহিত শর্মা আর কে এল রাউল ওপেন করবেন। মোট পাঁচটা খেলা হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
তিনজন ওপেনার আছেন রোহিত, রাউল , শিখর ধাওয়ান। স্পিনার বরুন চক্রবর্তী ফিটনেস পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় দলভুক্ত হতে পারেন নি।
আগামী জুনে যে টি-২০ ওয়ার্ল্ড কাপ হবে তারই যেন প্রস্তুতি এই ম্যাচ। টি-২০ ইন্টারন্যাশনাল এ ইংল্যান্ড এখনো পর্যন্ত এক নম্বর । কোহলি ভারতকে আগামীতে এক নম্বর করে তোলার ইচ্ছা প্রকাশ করে।
এর মধ্যে ভুবনেশ্বর কুমার প্রায় এক বছরের সময়কাল পর টিমে ফিরলেন। চোটের কারনে তিনি ছিলেন না। আশা করা যায় এই অভিজ্ঞ বোলার এই ম্যাচগুলোয় ভালো দক্ষতার পরিচয় দিতে পারবেন।
We hate spam as much as you do