আক্রমণ ও ডিফেন্সের ব্যালেন্স ও চুড়ান্ত পেশাদারি দেখিয়ে ইতালি দর্শনীয় ফুটবল খেলে ফুটবলপ্রেমীদের সার্থক করেছে , তেমনই স্পেন শুরুটা ভাল না করলেও যোগ্যতা দেখিয়ে ফুটবল প্রেমীদের হৃদয় জয় করে নিয়েছে । শেষপর্যন্ত অবশ্য টাইব্রেকারে হার মানতে বাধ্য হন স্প্যানিশরা ৷
দর্শনীয় ফুটবল, ইতালির কাছে টাইব্রেকারে হেরে স্পেনের বিদায়। ফাইনালে ইতালি,
ইউরোপের দুই বিশ্বজয়ী ফুটবল শক্তির মধ্যে ইউরো কাপের সেমিফাইনাল ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে ৷ মঙ্গলবার রাতে ম্যাচটাও হল তেমনই দুর্দান্ত ৷ নির্ধারিত সময়ে ফলাফল ১-১ থাকার পর ম্যাচের নিষ্পত্তি হল টাইব্রেকারে ৷
আক্রমণ ও ডিফেন্সের ব্যালেন্স ও চুড়ান্ত পেশাদারি দেখিয়ে ইতালি দর্শনীয় ফুটবল খেলে ফুটবলপ্রেমীদের সার্থক করেছে , তেমনই স্পেন শুরুটা ভাল না করলেও যোগ্যতা দেখিয়ে ফুটবল প্রেমীদের হৃদয় জয় করে নিয়েছে । শেষপর্যন্ত অবশ্য টাইব্রেকারে হার মানতে বাধ্য হন স্প্যানিশরা ৷
টানা ৩৩ ম্যাচ অপরাজিত ইতালি রেকর্ড করল। স্পেনকে হারিয়ে ফাইনালে ওঠার পর প্রতিপক্ষের প্রশংসা শোনা গিয়েছে ইতালির কোচ রবার্তো মানচিনির গলায় ৷ ইতালির কোচ বলেন ‘‘ আমার বিশ্বাস ছিল ইতালিই জিতবে ৷ কিন্তু এটাও জানতাম যে কাজটা আদৌ সহজ হবে না ৷ জানতাম, স্পেনকে হারাতে হলে আমাদের দারুণ কিছু একটা করতে হবে ৷ কারণ স্পেন এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ৷ ওদের দলে এবার অনেক তরুণ ফুটবলার থাকলেও স্পেন দুর্দান্ত দল ৷ ওদের কোচও খুব ভাল ৷ তাই ম্যাচটা যে কঠিন হতে চলেছে জানতাম ৷ স্পেনকে ‘হ্যাটস অফ’ ! খুব ভাল টিম ওরা ৷ এখন এই জয়ের পর আমাদের সামনে আরও একটা ম্যাচ বাকি ৷ আর ওই ম্যাচেও সেরাটাই দিতে চাই আমরা ৷ ’’
We hate spam as much as you do