Tranding

11:38 PM - 06 May 2026

Home / Sports / ইউরো- ২-০ গোলে জার্মানিকে হারিয়ে ইউরোর শেষ আটে ব্রিটিশরা

ইউরো- ২-০ গোলে জার্মানিকে হারিয়ে ইউরোর শেষ আটে ব্রিটিশরা

ম্যাচের ৭৫ মিনিটে  গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেয় রাহিম স্টারলিং। গোল হজম করার পর আক্রমণের জন্য ঝাপায় জার্মানরা।

ইউরো- ২-০ গোলে জার্মানিকে হারিয়ে ইউরোর শেষ আটে ব্রিটিশরা

ইউরো- ২-০ গোলে জার্মানিকে হারিয়ে ইউরোর শেষ আটে ব্রিটিশরা

ইউরোতে জার্মানি বনাম ইংল্যান্ড। চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ। চ্যালেঞ্জ পরতে পরতে। সেই খেলায় ২-০ গোলে জার্মানিকে হারাল ইংল্যান্ড
ম্যাচে গোল পেলেন স্টারলিং ও 
হ্যারি কেন। শেষ আটে পৌছে গেল গ্যারেথ সাউথগেটের দল

সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা মনে করায়।  ইউরো ২০২০-র শেষ ষোলোর খেলায়  প্রতিদ্বন্দ্বী জার্মানিকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌছে গেল ইংল্যান্ড।  ম্য়াচে ইংল্যান্ডের হয়ে গোল করেন রাহিম স্টারলিং ও হ্যারি কেন। অপরদিকে, এই ম্যাচের মধ্য দিয়েই শেষ হল জার্মানির ইউরো অভিযান।

এদিন ম্যাচের শুরু থেকেই টানটান উত্তেজনায় শুরু হয় খেলা। প্রথম থেকেই নিজেদের প্রেসিং ফুটবল খেলার চেষ্টা করে জার্মানি। অপরদিকে, মাঝ মাঠের দখল নিজেদের আয়ত্তে রেখে আক্রমণ গড়ে তোলার চেষ্টা করছিলেন ট্রিপিয়ের, ফিলিপস, রাইস, লুক শ-রা। যদিও খেলা শুরুর ৯ মিনিটেই গোল করার সুযোগ পেয়ে গিয়েছিল জার্মানি। গোরেৎজকাকে বক্সের ঠিক বাইরে ফাউল করে গোল রক্ষা করে। তারপর দুই দলই দু-একটি সুযোগ তৈরি করলেও, তা গোলে রূপ পায়নি। রাহিম স্টারলিংয়ের একটি শট অনবদ্যভাবে সেভ করেন ম্যানুয়েল নয়্যার।  প্রথমার্ধের এক শেষ মুহূর্তে গোল করার সুযোগ পেয়েছিলেন হ্যারি কেন। কিন্তু গোল করতে পারেননি তিনি। প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই খেলার রাশ পুরোপুরি ধরে নেয় ইংল্যান্ড। একের পর এক আক্রমণ গড়ে তোলে গ্যারেথ সাউথগেটের ছেলেরা। তেমন একটা ছন্দে দেখা যায়নি জার্মানিকে। ম্যাচের ৭৫ মিনিটে  গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেয় রাহিম স্টারলিং। গোল হজম করার পর আক্রমণের জন্য ঝাপায় জার্মানরা। ম্যাচে সমতা পেরানোর সুযোগ পেয়েছিলেন থমাস মুলার। ইংল্যান্ড গোলরক্ষকে একা পেয়েও বল বাইরে মারেন অভিজ্ঞ জার্মান স্ট্রাইকার। সেই সুযোগ কাজে লাগাতে পারলে খেলার ফল অন্যরকম হতে পারত। তারপরও আক্রমণ তৈরি করতে গিয়ে কাউন্টার অ্যাটাকে আরও একটি গোল হজম করতে হয় জার্মানদের। ম্যাচের ৮৬ মিনিটে গোল করে দলের ব্যবধান ২-০ করেন হ্যারি কেন। এরপর আর কিছু করার ছিল না জার্মানির।  ওয়েম্বলি স্টেডিয়াম ব্রিটিশদের দখলে চলে যায় । ২-০ গোলে  জার্মানিকে হারিয়ে ইউরো ২০২০-র শেষ আটে পৌছে গেল ব্রিটিশ লায়ন্সরা।

Your Opinion

We hate spam as much as you do