Tranding

10:24 AM - 22 Mar 2026

Home / Sports / আরব বসন্তের আগমনী বার্তা, উলটপুরাণের সাক্ষী থাকবে কাতার?

আরব বসন্তের আগমনী বার্তা, উলটপুরাণের সাক্ষী থাকবে কাতার?

এই মুহূর্তে আরব ফুটবলের বেতাজ বাদশাহ 'অ্যাটলাস সিংহ'রা এর আগে এরকম দাপট দেখিয়েছিলেন ১৯৮৬ সালের বিশ্বকাপে। সেবার 'গ্ৰুপ অফ ডেথে' ইংল্যান্ড ও পোল্যান্ডের সাথে ড্র করার পর পর্তুগালকে ৩ - ১ গোলে উড়িয়ে দেয় হাকিম জিয়েচের দেশ। এই বিশ্বকাপেও তার পুনরাবৃত্তি হয়। বেলজিয়াম, ক্রোয়েশিয়া, কানাডার মত হেভিওয়েটদের হেলায় উড়িয়ে দেয় গ্ৰুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোর টিকিট অর্জন করেন রেগরেগুইয়ের ছেলেরা।

আরব বসন্তের আগমনী বার্তা, উলটপুরাণের সাক্ষী থাকবে কাতার?

আরব বসন্তের আগমনী বার্তা, উলটপুরাণের সাক্ষী থাকবে কাতার?

13Dec 2022

আল ফারাজ বা হোসনি মুবারক, কেউই পারেননি। মুয়াম্মার গদ্দাফিও পারেননি। আচরাফ হাকিমি, ইউসুফ নাসিরি, হাকিমরা পারবেন? না, হাকিমিরা আরব বিশ্বের বিভিন্ন দেশে বয়ে যাওয়া গণবিপ্লবের ঝড়কে নিশ্চয়ই এগিয়ে নিয়ে যেতে পারবেন না। কিন্তু ফুটবল মাঠে সেই ঝড়ের আভাস ইতিমধ্যেই দেখা গেছে। আর এই ঝড়ের নেপথ্যে যিনি, সেই ওয়ালেদ রেগেরাগুই মাত্র ২ মাস আগে তিনি দায়িত্ব পেয়েছেন। শুধু তাই নয়, বিশ্বকাপের মূল পর্বের আগে মাত্র দুটি আন্তর্জাতিক ম্যাচ হাতে পেয়েছিলেন তিনি। কোচের হটসিটে বসেই মরক্কান ফুটবলের পোস্টার বয় হাকিম জিয়েচকে অবসর ভাঙিয়ে ফিরিয়ে আনেন। প্রসঙ্গত, চেলসীর মিডফিল্ডার ২০২২ সালের ৮ ই ফেব্রুয়ারী, মাত্র ২৮ বছর বয়সেই জাতীয় দল থেকে অবসরের কথা ঘোষণা করেন। 

এই মুহূর্তে আরব ফুটবলের বেতাজ বাদশাহ 'অ্যাটলাস সিংহ'রা এর আগে এরকম দাপট দেখিয়েছিলেন ১৯৮৬ সালের বিশ্বকাপে। সেবার 'গ্ৰুপ অফ ডেথে' ইংল্যান্ড ও পোল্যান্ডের সাথে ড্র করার পর পর্তুগালকে ৩ - ১ গোলে উড়িয়ে দেয় হাকিম জিয়েচের দেশ। এই বিশ্বকাপেও তার পুনরাবৃত্তি হয়। বেলজিয়াম, ক্রোয়েশিয়া, কানাডার মত হেভিওয়েটদের হেলায় উড়িয়ে দেয় গ্ৰুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোর টিকিট অর্জন করেন রেগরেগুইয়ের ছেলেরা। 

তারপর ২০১০ বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও ক্রিস্তিয়ানো রোনাল্ডোর পর্তুগালের বাধা অতিক্রম করে শেষ চারে পৌঁছে গেছেন হাকিম, হাকিমিরা। তাৎপর্যপূর্ণ ভাবে মরক্কো সেমি ফাইনালে পৌঁছনোর পর তাদের খেলোয়াড়রা  প্যালেস্তাইনের পতাকা হাতে নিয়ে তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। ফুটবল যেন আরবদের আরও একবার নতুন করে মিলিয়ে দিয়েছে। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এ যেন এক অভিনব প্রতিবাদ! আরব দেশটি কী পাশা উল্টে দিয়ে আরব বসন্ত আনতে পারবে? আপাতত, তার জন্যে অপেক্ষা করতে রাত অবধি।

Your Opinion

We hate spam as much as you do