Tranding

12:15 PM - 22 Mar 2026

Home / Sports / IPL : নাইট রাইডারদের লিগের জয় সবচেয়ে বড়, কোহলিদের শোচনীয় হার

IPL : নাইট রাইডারদের লিগের জয় সবচেয়ে বড়, কোহলিদের শোচনীয় হার

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট। তবে বুমেরাং হয়ে তাঁর এই সিদ্ধান্ত আরসিবিকেই আহত করে দেয়। কেকেআর বোলারদের আগুনে বোলিংয়ের সামনে মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় আরসিবি। জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই ওপেনাররা অর্ধশতরানের বেশি করে ফেলায় জয়ের সবরকম আশা শেষ হয়ে যায় আরসিবির।

IPL : নাইট রাইডারদের লিগের জয় সবচেয়ে বড়, কোহলিদের শোচনীয় হার

 IPL : নাইট রাইডারদের লিগের জয় সবচেয়ে বড়, কোহলিদের শোচনীয় হার


নিজেদের ইনিংসে মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
লিগ তালিকার দুই প্রান্তে থাকা দুই দল কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ শুরুর  আগে হিসেবে বেটিংএ  বিরাট কোহলির দলই এগিয়ে ছিল। তবে ম্যাচে কোহলিদের উড়য়ে দিয়ে নয় উইকেট ও ১০ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নজির গড়ল কেকেআর। 


এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট। তবে বুমেরাং হয়ে তাঁর এই সিদ্ধান্ত আরসিবিকেই আহত করে দেয়। কেকেআর বোলারদের আগুনে বোলিংয়ের সামনে মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় আরসিবি। জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই ওপেনাররা অর্ধশতরানের বেশি করে ফেলায় জয়ের সবরকম আশা শেষ হয়ে যায় আরসিবির। অবশেষে কেকেআরকে দুরন্ত ম্যাচ জিতিয়েই সাজঘরে ফেরন এই ম্যাচে অভিষেক ঘটানো বেঙ্কটেশ আইয়ার।


 এই জয়ে যেমন কেকেআর এক গর্বের নজির গড়ে, তেমনই লজ্জার নজির জোটে আরসিবির ভাগ্যে। এটিই বল বাকি থাকার নিরিখে কেকেআরের আইপিএল ইতিহাসে সবচেয়ে বড় জয়। এর আগে প্রায় এক দশক পূর্বে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ইডেনে ৩৭ বল বাকি থাকতে ম্যাচ জিতেছিল নাইটরা। এতদিন অবধি তাই ছিল নাইটদের সবচেয়ে বড় জয়। এদিন ৬০ বল বাকি থাকতে জিতে নিয়ে সেই রেকর্ড ভেঙে দেয় মর্গ্যান বাহিনী। 

অপরদিকে, রাজস্থানের বিরুদ্ধে একই মাঠে ২০১৪ সালে ৪২ বল বাকি থাকতে কোহলিদের পরাজয়ই এখনও অবধি বলের নিরিখে তাঁদের বৃহত্তম হার ছিল। এদিন সেই রেকর্ডও ভেঙে গেল। প্রসঙ্গত, ম্যাচ হারলেও আটের মধ্যে পাঁচ ম্যাচ জিতে বেশ সুবিধার জায়গাতেই রয়েছেন কোহলিরা। কেকেআর  লিগ তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছে পয়েন্টে হিসেবে। 

 

Your Opinion

We hate spam as much as you do