এই গোলের জেরে পৃথিবীর প্রথম পাঁচ আন্তর্জাতিক গোল - স্কোরারদের তালিকায় ঢুকে পড়লেন। আর দু গোল করলেই তিনি আর্জেনটেইন মহাতারকা মেসিকে স্পর্শ করতে পারবেন। এই তালিকায় এক ও দুই নম্বরে যথাক্রমে আছেন পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনাল্ডো ও ইরানের প্রাক্তন তারকা আলী দায়ী। ফিরে আসা যাক ম্যাচে। ব্রেন্ডন ফারনান্ডেজ রোশনের সাথে ওয়ান - টু খেলে মনবীরের উদ্দেশ্যে বল বাড়ান
ভারত হংকংকে ৪ - ০ গোলে হারিয়ে ২০২৩ এফ সি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করল
যোগ্যতা অর্জন পর্বের এক ম্যাচ বাকি থাকতেই ২০২৩ এফ সি কাপের টিকিট আদায় করে নিল, তাও আবার গ্ৰুপ চ্যাম্পিয়ন হিসেবে। ইতিহাসে প্রথমবার পর পর দুবার এ এফ সি কাপের মূল পর্বে ভারত। এর আগে ১৯৬৪, ১৯৮৪, ২০১১ ও ২০১৯ এ এই প্রতিযোগিতার মূল পর্বে ভারত যেতে পেরেছিল। আফগানিস্তানের বিরুদ্ধে ভালো খেলা সাহাল ও উদন্ত সিংহের বদলে এদিন সুনীল ছেত্রীদের হেড স্যার ইগর স্টিম্যাচ নামান মনভির সিংহ ও লিস্টন কোলাসোকে। প্রারম্ভীক পর্ব থেকেই ম্যাচের রাশ ভারতের হাতে ছিল। বিশেষ করে উদন্ত সিংহ, সাহাল আব্দুল সামাদ ও আশিক কুরুনিয়ান আপফ্রন্টে নজর কেড়েছেন।
এই ত্রয়ীর যৌথ প্রয়াসেই মাত্র ২ মিনিটে ভারতের প্রথম কর্নার আদায় ও তার থেকে থেকে আনোয়ার আলির প্রথম গোল ( ১ -০)। এরপর ১৫ মিনিটে অধিনায়ক সুনীল ছেত্রী দ্বিতীয় গোল প্রায় করে ফেলেছিলেন। সাহালের থেকে বল পেয়ে আশিক লফটেড থ্রু বাড়ান সুনীলের উদ্দেশ্যে। কিন্তু হংকংএর কিপার বল সুনীলের মাথায় পৌঁছনোর আগেই ক্লিয়ার করতে সক্ষম হন। হংকং এর খেলোয়াড়রা এদিন ভারতীয় আপফ্রন্টের খেলোয়াড়দের গতির কাছে পরাস্ত হয়ে একাধিকবার দৃষ্টিকটু ভাবে ফাউলের আশ্রয় নেন। এই যেমন, কাউন্টার অ্যাটাকে উঠে আসা উদন্তকে হুয়ান ইয়াং অবৈধ ভাবে আটকান ও কার্ড দেখেন। ২৬ মিনিটে জিকসন তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে রোশনের উদ্দেশ্যে ডান প্রান্তে বল বাড়ান। রোশনের ক্রস থেকে সাহাল প্রায় গোল করে ফেলেছিলেন।
কিন্তু এই ক্ষেত্রে ক্রস বার বাধা হয়ে দাঁড়ায়। এরপর বৃষ্টির ফলে মাঠ ভিজে যাওয়ায় বল পাস করা দুই দলের কাছেই খানিকটা কঠিন হয়ে যায়। এরপর ৪৫ মিনিটে জিকসন ডানদিকে ক্রস রাখেন। সুনীল দক্ষতার সাথে বল নিয়ন্ত্রণে এনে ঠান্ডা মাথায় অধিনায়কচিত গোল করেন (২ - ০)। এই গোলের সুবাদে সুনীল দেশের হয়ে ৮৪ টি গোল করে ফেললেন ও হাঙ্গারীর কিংবদন্তী ফেরেঙ্ক পুসকাসকে স্পর্শ করলেন। স্বভাবতই তাঁর গোলে আনন্দে উদ্বেলিত সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন।
এই গোলের জেরে পৃথিবীর প্রথম পাঁচ আন্তর্জাতিক গোল - স্কোরারদের তালিকায় ঢুকে পড়লেন। আর দু গোল করলেই তিনি আর্জেনটেইন মহাতারকা মেসিকে স্পর্শ করতে পারবেন। এই তালিকায় এক ও দুই নম্বরে যথাক্রমে আছেন পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনাল্ডো ও ইরানের প্রাক্তন তারকা আলী দায়ী। ফিরে আসা যাক ম্যাচে। ব্রেন্ডন ফারনান্ডেজ রোশনের সাথে ওয়ান - টু খেলে মনবীরের উদ্দেশ্যে বল বাড়ান। মনবীর সুযোগকে কাজে লাগিয়ে ভারতকে এগিয়ে দেন ( ৩ - ০)। এরপর কাউন্টার অ্যাটাকে উঠে আসা মনবীর রাইট উইং থেকে ক্রস বাড়ান যার থেকে হং কং এর কফিনে শেষ পেরেকটি পোঁতেন ঈশান পন্ডিত ( ৪ - ০)। এদিন যোগ্যতা অর্জন পর্বের অপর ম্যাচে প্যালেস্তাইনও ফিলিপীন্সকে ৪ - ০ গোলে উড়িয়ে দেয়। এখন মেন ইন ব্লুর পাখির চোখ ২০২৩ এ এফ সি এশিয়ান কাপ।
We hate spam as much as you do