করোনার কারণে গত বছর আয়োজন করা সম্ভব হয়নি অলিম্পিকের ৷ এ বছরও শেষপর্যন্ত শুক্রবার আলোকজ্বল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়েই শুরু হল টোকিও অলিম্পিক ২০২০ ৷
টোকিও অলিম্পিক ২০২০ শুরু হল আলো আর রঙের মেলা দর্শকশূন্য স্টেডিয়ামে
অলিম্পিক হবে কিনা এবছরও তাই নিয়ে প্রচুর ধন্দ ছিল। কারন ইতিমধ্যে ক্যাম্পে করোনার সংক্রমণ দেখা গেছে। গতবছরের ক্রীড়াযজ্ঞ যদি এবছরও বন্ধ হয় তাও অস্বস্তিকর। এতসবের মধ্যে শুরু হল Tokyo Olympics 2020 opening
টোকিও অলিম্পিক, উদ্বোধনী অনুষ্ঠানে মার্চপাস্টে থাকলেন ভারতের পতাকা হাতে বক্সার মেরি কম এবং হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং।
সত্যিই অনেক বাধা-বিপত্তি পেরিয়েই শুরু হল এবারের অলিম্পিক গেমস ৷ করোনার কারণে গত বছর আয়োজন করা সম্ভব হয়নি অলিম্পিকের ৷ এ বছরও শেষপর্যন্ত শুক্রবার আলোকজ্বল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়েই শুরু হল টোকিও অলিম্পিক ২০২০ ৷
করোনা অতিমারির কারণে গত দেড় বছরে বহু মানুষকে হারিয়েছে এই পৃথিবী। তাঁদের উদ্দেশে সমবেদনা জানিয়েই শুরু হয় এ বারের
অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। নীরবতা পালন করা হয় তাঁদের জন্য। দর্শকহীন স্টেডিয়ামে একে একে প্রত্যেকটি দেশ পতাকা হাতে অংশগ্রহণ করে মার্চপাস্টে ৷ প্যারেডে অংশ নেওয়া মোট ২০৫টি দেশের মধ্যে ভারত ছিল ২১ নম্বরে ৷ ভারতের হয়ে পতাকা ধরেছিলেন বক্সার মেরি কম এবং হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং।
ভারতীয় খেলোয়াড়রা খাকি রঙের পোশাক পরে মার্চ পাস্টে অংশ নেন। তাঁদের গায়ে ছিল নীল রঙের ব্লেজার। ভারত থেকে মোট ১২৭ জন প্রতিযোগী টোকিও অলিম্পিকে অংশ নিয়েছেন।
We hate spam as much as you do