বেশ কয়েকবার কঠিন মুহূর্ত তৈরি হয়েছিল। আমাদের ফুটবলাররা প্ল্যানিং অনুযায়ী খেলার চেষ্টা করেছে। অনেকগুলো সহজ সুযোগ তৈরি হয়েছে। গোল মিস নিয়ে ভাবছি না। সুযোগ তৈরি হওয়াই আসল। আমাদের অনেক উন্নতি করতে হবে।' যুবভারতীর ফুলহাউস দেখে মুগ্ধ এটিকে মোহনবাগান কোচ।
অনেক সুযোগ নষ্টের আফশোস, ৬০ হাজার ফুটবলপ্রেমীর জয়, জানালেন ফেরান্দো
২৮ আগষ্ট ২০২২
আধ ডজন ডার্বি জয়ের রেকর্ড এটিকে মোহনবাগানের। সবুজ মেরুন জার্সিতে খেলা দেখতে এসেছিলেন এটিকে মোহনবাগানের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। গ্যালারিতে দেখলেন এটিকে বিরোধী সমস্ত পোস্টার, টিফো। যদিও স্টেডিয়াম ছড়ার সময় এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। এক কথায় গোয়েঙ্কা জানান, 'ইলেক্ট্রিফায়িং পরিবেশ।' গোল মিসের রোগ কিছুতেই সারছে না লিস্টন, আশিকদের। প্রতি ম্যাচেই যার খেসারত দিতে হচ্ছে। কিন্তু সেই নিয়ে ভাবিত নন জুয়ান ফেরান্দো। সুযোগ তৈরি হওয়ায় খুশি স্প্যানিশ কোচ। তবে জানিয়ে দিলেন, অনেক উন্নতি করতে হবে। ফেরান্দো বলেন, 'ইস্টবেঙ্গল ভালো খেলেছে। দলটাও যথেষ্ট ভালো।
বেশ কয়েকবার কঠিন মুহূর্ত তৈরি হয়েছিল। আমাদের ফুটবলাররা প্ল্যানিং অনুযায়ী খেলার চেষ্টা করেছে। অনেকগুলো সহজ সুযোগ তৈরি হয়েছে। গোল মিস নিয়ে ভাবছি না। সুযোগ তৈরি হওয়াই আসল। আমাদের অনেক উন্নতি করতে হবে।' যুবভারতীর ফুলহাউস দেখে মুগ্ধ এটিকে মোহনবাগান কোচ। ফেরান্দো বলেন, 'দারুণ পরিবেশ। আশা করছি আমরা সমর্থকদের খুশি করতে পেরেছি। এটা কলকাতা ফুটবলের জয়।'
৬০ হাজার সমর্থকদের সামনে ডার্বিতে ম্যাচের সেরা হতে পেরে খুশি কার্ল ম্যাকহিউ। তিনি বলেন, 'এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। এটাই একজন ফুটবলারের জীবনের প্রাপ্তি।' দীর্ঘদিন পর বড় ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড ছিল দুই বঙ্গসন্তানের হাতে। একদিকে শৌভিক চক্রবর্তী, অন্যদিকে প্রীতম কোটাল। সবুজ মেরুনের ডার্বি জয়ী নেতা বলেন, 'আশা করছি সমর্থকরা ম্যাচটা উপভোগ করেছে। পরের ম্যাচগুলোতে আরও গোল করতে হবে।' এদিনের জয়ের ফলে শেষ আটের পথ আরও প্রসারিত হল এটিকে মোহনবাগানের।
We hate spam as much as you do