শুক্রবার দীর্ঘ শুনানি হয়েছে ভিনেশের আবেদন নিয়ে। ভারতীয় কুস্তিগিরের হয়ে সওয়াল করেছেন বিখ্যাত আইনজীবী হরিশ সালভে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ভিনেশ মামলার রায় বেরিয়ে যাবে শনিবারই। কারণ ক্রীড়া আদালতের তরফেও জানানো হয়েছিল যে অলিম্পিক শেষ হওয়ার আগেই তারকা কুস্তিগিরের পদক পাওয়া নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, রবিবারে প্যারিস অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠান রয়েছে।
অলিম্পিক পদক পাবেন ভিনেশ? ক্রীড়া আদালতে এখনও ঝুলে কুস্তিগিরের ভাগ্য
August 10, 2024
ভিনেশ ফোগাট কি আদৌ অলিম্পিক পদক পাবেন? শনিবার ক্রীড়া আদালতের সিদ্ধান্তে আরও দীর্ঘ হল প্রতীক্ষা। জানা গিয়েছে, রায় দেওয়ার জন্য আরও সময় চেয়েছেন ক্রীড়া আদালতের বিচারক। সূত্রের খবর, আগামী ১১ আগস্ট ভিনেশ মামলার রায় বেরতে পারে। প্যারিসের স্থানীয় সময় সন্ধে ৬টা নাগাদ হতে পারে রায়দান।
শুক্রবার দীর্ঘ শুনানি হয়েছে ভিনেশের আবেদন নিয়ে। ভারতীয় কুস্তিগিরের হয়ে সওয়াল করেছেন বিখ্যাত আইনজীবী হরিশ সালভে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ভিনেশ মামলার রায় বেরিয়ে যাবে শনিবারই। কারণ ক্রীড়া আদালতের তরফেও জানানো হয়েছিল যে অলিম্পিক শেষ হওয়ার আগেই তারকা কুস্তিগিরের পদক পাওয়া নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, রবিবারে প্যারিস অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠান রয়েছে।
We hate spam as much as you do