অধিনায়ক হয়ে শ্রেয়স বলেন, “দল আমার উপর ভরসা রেখেছে বলে আমি গর্বিত। কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। শক্তিশালী দল আমাদের। তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেল রয়েছে। আমার উপর যে ভরসা দেখানো হয়েছে, সেটার দাম দিতে চাই। দলকে প্রথম আইপিএল ট্রফি এনে দিতে চাই।”
কেকেআর এর ট্রফি জেতানো শ্রেয়সকে দলে নিয়েই অধিনায়ক করল পঞ্জাব
১২ জানুয়ারি ২০২৫
শ্রেয়স আয়ারকে অধিনায়ক করল পঞ্জাব কিংস। বিগ বসের মঞ্চে তাঁর নাম ঘোষণা করা হল। সেই অনুষ্ঠানের সঞ্চালক সলমন খান। পঞ্জাব কিংসের অন্যতম মালিক প্রীতি জ়িন্টা। তাঁর দলের অধিনায়কের নাম ঘোষণা হল সলমনের অনুষ্ঠানে। গত বছর শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সকে আইপিএলে জিতিয়েছিলেন শ্রেয়স। এ বারের আইপিএলের নিলামে তাঁকে কিনে নেয় প্রীতির পঞ্জাব।
অধিনায়ক হয়ে শ্রেয়স বলেন, “দল আমার উপর ভরসা রেখেছে বলে আমি গর্বিত। কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। শক্তিশালী দল আমাদের। তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেল রয়েছে। আমার উপর যে ভরসা দেখানো হয়েছে, সেটার দাম দিতে চাই। দলকে প্রথম আইপিএল ট্রফি এনে দিতে চাই।” রবিবারের অনুষ্ঠানে শ্রেয়সের সঙ্গে ছিলেন যুজবেন্দ্র চহাল এবং শশাঙ্ক সিংহ। তাঁরাও পঞ্জাব কিংসের ক্রিকেটার।
শ্রেয়স অধিনায়ক হওয়ার পর কোচ পন্টিং বলেন, “শ্রেয়সের খেলা সম্পর্কে জ্ঞান জতেহস্ত ভাল। অধিনায়ক হিসাবে ও নিজের ক্ষমতার প্রমাণ দিয়েছে। আগেও আইপিএলে আমি শ্রেয়সের সঙ্গে কাজ করেছিলাম। উপভোগ করেছিলাম সেই সময়টা। আশা করছি এ বারেও ভাল কাজ হবে। এ বারের আইপিএল নিয়ে খুবই আশাবাদী। শ্রেয়সের নেতৃত্ব এবং দলে যে ধরনের প্রতিভা রয়েছে, তাতে ভাল কিছুই হবে।”
We hate spam as much as you do