Tranding

12:15 PM - 22 Mar 2026

Home / Sports / ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে পঞ্জাবকে জিতিয়ে নয়ন মণি এখন অর্শদীপ !!

ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে পঞ্জাবকে জিতিয়ে নয়ন মণি এখন অর্শদীপ !!

শেষ ওভারে বাকি ছিলো ১৬ রান। নিখুঁত নিশানায় বল করে শুধু মুম্বইকে রুখে দিলেন না অর্শদীপ, সাথে তুলে নিলেন দুই উইকেট। তিলক বর্মা এবং নিকিল ওয়াধেরা দুজনেরই মিডল স্টাম্প দুই টুকরো হলো অর্শদীপের গতির ধাক্কায়। পাঞ্জাব পেসারের বোলিং এখে হতবাক ক্রিকেট দুনিয়া। ‘এমনটা কখনো দেখি নি’, স্বীকার করতে বাধ্য হয়েছেন একজন। ‘উইকেট ভাঙার বাদশাহ’ নাম দিয়েছেন আরেকজন।

ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে পঞ্জাবকে জিতিয়ে  নয়ন মণি এখন অর্শদীপ !!

ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে পঞ্জাবকে জিতিয়ে  নয়ন মণি এখন অর্শদীপ !!

April 22, 2023


IPL 2023: ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংস। পরপর তিন ম্যাচে জয় সাথে নিয়ে আজ মাঠে নেমেছিলো মুম্বই। অন্যদিকে লক্ষ্ণৌর বিরুদ্ধে রোমহর্ষক জয় পেলেও বেঙ্গালুরুর বিরুদ্ধে হারের জ্বালা সইতে হয়েছিলো পাঞ্জাব কিংসকে। ওয়াংখেড়ের বাইশ গজে আজ আজ মোকাবিলা হলো তুল্যমূল্য। ম্যাচের পাল্লা কখনো ঝুঁকলো পাঞ্জাবের দিকে আবার কখনো ঢলে পড়লো মুম্বই ইন্ডিয়ান্সের দিকে। শেষ ওভার অবধি গড়ালো ম্যাচ। রুদ্ধশ্বাস রান চেজে তীরে গিয়ে তরী ডুবলো মুম্বই ইন্ডিয়ান্সের। অর্শদীপের অনবদ্য শেষ ওভারের সুবাদে দুই পয়েন্ট সঙ্গে করে আজ মাঠ ছাড়লো পাঞ্জাব কিংস। ঘরের মাঠে পরাজয় স্বীকার করতেই হলো রোহিত শর্মাদের।


শিখর ধাওয়ান না থাকার আজও পাঞ্জাব দলের অধিনায়কত্ব করলেন স্যাম কারান। টসে জিতে প্রথমে পাঞ্জাবকে ব্যাট করতে পাঠান রোহিত শর্মা। প্রথম ১৫ ওভার যে পাঞ্জাবকে দেখা গেলো আজ, তারাই বাকি ম্যাচটায় খেললো আলাদা উদ্যম নিয়ে। ম্যাথু শর্ট, প্রভসিমরণ সিং’রা যখন খেলছিলেন, মনে হচ্ছিলো ১৫০ থেকে ১৬০-এর বেশী এগোবে না প্রীতি জিন্টার দল। রানের গতি ফিফথ গিয়ারে নিয়ে গেলেন অধিনায়ক কারান এবং হরপ্রীত সিং ভাটিয়া। সাড়ে আঠারো কোটির কারান আজ ব্যাট হাতে ঝড় তুললেন। ২৯ বলে করলেন ৫৫ রান। তাঁর ইনিংস দেখে নেটজনতার উক্তি, ‘এতদিনে নিজের প্রতিভার প্রতি সুবিচার করলেন কারান।’ অনেকে আবার বলেছেন, ‘পাঞ্জাবের পয়সা উসুল হলো এতদিনে।’ অনামী হরপ্রীত সিং’ও আজ ২৬ বলে ৪১ রান করে পেলেন তারকার মর্যাদা। জিতেশ শর্মা’র ৭ বলে ২৩ রানের ইনিংসকেও শুভেচ্ছায় ভরিয়েছে সমাজমাধ্যম।

কারান-জিতেশ শর্মাদের আগুনে প্রথমে ব্যাটিং-এ খড়কুটোর মত উড়ে গেলো মুম্বই বোলিং। এক ওভারে ৩১ রান খরচ করে নেটমাধ্যমের ট্রলের মুখে পড়তে হলো শচীন তেন্ডুলকরের পুত্র অর্জুনকে। রান তাড়া করতে নেমে ঈশান কিষণকে হারালেও মুম্বই শুরুটা করেছিলো ঝড়ের বেগে। রোহিত শর্মা আর ক্যামেরন গ্রিনের জুটি দলকে এগিয়ে নিয়ে গেলো বেশ খানিকটা। গত ম্যাচে অপরাজিত ৬৪ রানের পর আজ ৬৭ রানের ইনিংস খেলেন গ্রিন। ‘আইপিএলের দুই সবচেয়ে দামী খেলোয়াড়ের লড়াই’, স্যাম কারান বনাম ক্যামেরন গ্রিনের দ্বৈরথকে এমনভাবেই ব্যাখ্যা করেছে সমাজমাধ্যম। মুম্বই ভক্তদের মুখের হাসি চওড়া হলো সূর্যকুমার যাদবের ব্যাটে রানের ঝলক দেখে। ভিন্টেজ স্কাইকে আজ দেখা গেলো ওয়াংখেড়ের বাইশ গজে। ২৬ বলে ৫৭ রান করলেন তিনি। “ফিরেছে সূর্যের তেজ” সমাজমাধ্যমের দেওয়ালে লিখেছেন জনৈক সূর্যকুমার অনুরাগী।

রোহিত, ক্যামেরন গ্রিন, সূর্যকুমারের পর ঝোড়ো ক্যামিও খেললেন টিম ডেভিডও। তা সত্ত্বেও আজ হেরেই মাঠ ছাড়তে হলো মুম্বইকে। ‘পল্টন’ আর জয়ের মাঝে অন্তরায় হয়ে দাঁড়ালেন অর্শদীপ সিং। শেষ ওভারে বাকি ছিলো ১৬ রান। নিখুঁত নিশানায় বল করে শুধু মুম্বইকে রুখে দিলেন না অর্শদীপ, সাথে তুলে নিলেন দুই উইকেট। তিলক বর্মা এবং নিকিল ওয়াধেরা দুজনেরই মিডল স্টাম্প দুই টুকরো হলো অর্শদীপের গতির ধাক্কায়। পাঞ্জাব পেসারের বোলিং এখে হতবাক ক্রিকেট দুনিয়া। ‘এমনটা কখনো দেখি নি’, স্বীকার করতে বাধ্য হয়েছেন একজন। ‘উইকেট ভাঙার বাদশাহ’ নাম দিয়েছেন আরেকজন। ম্যাচে ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট নিলেন তিনি। আগুনে অর্শদীপের গতির ঝাঁঝে মুম্বই ইনিংস শেষ হলো ২০১ রানে। ১৩ রানে হারতে হলো তাদের।

Your Opinion

We hate spam as much as you do