Tranding

10:02 AM - 22 Mar 2026

Home / Sports / চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত -বাংলাদেশ ম্যাচে ৬ উইকেটে জয়ী হল ভারত

চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত -বাংলাদেশ ম্যাচে ৬ উইকেটে জয়ী হল ভারত

শুভমান বৃহস্পতিবার তাঁর ৮ম ওয়ান ডে সেঞ্চুরি করলেন ১২৫ বলে। ভারতের এই ওপেনারের দুর্দান্ত ইনিংসের জন্যই তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়েছে। আর, সেই সিদ্ধান্তের যথার্থতা গ্রুপের প্রথম ম্যাচেই প্রমাণ করলেন টিম ইন্ডিয়ার ওপেনার।

চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত -বাংলাদেশ ম্যাচে ৬ উইকেটে জয়ী হল ভারত

চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত -বাংলাদেশ ম্যাচে ৬ উইকেটে জয়ী হল ভারত

20 Feb 2025 


 দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-বাংলাদেশ ম্যাচে ৬ উইকেটে জয়ী হল ভারত। টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৪৯.৪ ওভারে ১০ উইকেটে তুলেছিল ২২৮ রান। জবাবে ৪৬.৩ ওভারে, অর্থাৎ ২১ বল বাকি থাকতেই করেছে ২৩১ রান। ভারতের অন্যতম ওপেনার শুভমান গিল ১২৯ বলে ৯টি চার এবং ২টি ছয়-সহ ১০১ রানে ও কেএল রাহুল ৪৭ বলে ১টি চার এবং ২টি ছয়-সহ ৪১ রানে অপরাজিত থেকে গেলেন।

শুভমান বৃহস্পতিবার তাঁর ৮ম ওয়ান ডে সেঞ্চুরি করলেন ১২৫ বলে। ভারতের এই ওপেনারের দুর্দান্ত ইনিংসের জন্যই তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়েছে। আর, সেই সিদ্ধান্তের যথার্থতা গ্রুপের প্রথম ম্যাচেই প্রমাণ করলেন টিম ইন্ডিয়ার ওপেনার।

এর আগে দলের ১৪৪ রানের মাথায় ভারতের ৪র্থ উইকেটের পতন হয়। রিশাদ হোসেনের বলে তাঁর হাতেই ধরা পড়েন অক্ষর প্যাটেল। তিনি ১২ বলে ১টি চার-সহ ৮ রান করেছেন। মুস্তাফিজুর রহমানের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন শ্রেয়স আইয়ার। ১৭ বলে ২টি চার-সহ ১৫ রান করেছেন শ্রেয়স। বিরাট কোহলি রিশাদ হোসেনের বলে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন। ৩৮ বলে ১টি চার-সহ ২২ রান করেছেন কোহলি। ভারত অধিনায়ক রোহিত শর্মা তাসকিন আহমেদের বলে রিশাদ হোসেনের হাতে ধরা পড়েন। ৩৬ বলে ৭টি চার-সহ ৪১ রান করেছেন রোহিত। 

চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-বাংলাদেশ এই গ্রুপ ম্যাচে টস জিতে বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে বাংলাদেশ ১০ উইকেটে ৪৯.৪ ওভারে তোলে ২২৮ রান। অনবদ্য সেঞ্চুরি করেন তৌহিদ হৃদয়। ১১৪ বলে ৬টি চার এবং ২টি ছয়ের সাহায্যে তিনি সেঞ্চুরি করেন। শেষ পর্যন্ত তিনি ১১৮ বলে ১০০ রান করে আউট হন। হর্ষিত রানার বলে মহম্মদ শামির হাতে ধরা পড়েন। এর আগে তৌহিদ ব্যাটসম্যান জাকির আলির সঙ্গে যৌথভাবে বড় পার্টনারশিপ গড়ে বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে লজ্জাজনক স্কোর থেকে রক্ষা করেন।


ম্যাচে মহম্মদ শামির বলে শ্রেয়স আইয়ারের হাতে ধরা পড়েন তাসকিন আহমেদ। ৬ বলে ৩ রান করেন তাসকিন। মহম্মদ শামির বলে বোল্ড হয়েছেন তানজিম হাসান সাকিব। তিনি ৪ বল খেলে বিনা রানেই আউট হয়েছেন। হর্ষিত রানার বলে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন রিশাদ হোসেন। তিনি ১২ বলে ১টি চার এবং ২টি ছয়-সহ ১৮ রান করেন। মহম্মদ শামির বলে বিরাট কোহলির হাতে ধরা পড়লেন জাকির আলি। তিনি ১১৪ বলে ৪টি চার-সহ ৬৮ রান করেছেন। তানজিদ হাসানকে ফিরিয়ে দেন অক্ষর প্যাটেল। তানজিদের ক্যাচ ধরেন কেএল রাহুল। ২৫ বলে ৪টি চার-সহ ২৫ রান করেছেন তানজিদ।


তাঁর আগে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ক্যাচ অক্ষর প্যাটেলের বলে ধরেন কেএল রাহুল। মুশফিকুর ১ বল খেলে বিনা রানে আউট হয়েছেন। মহম্মদ শামির বলে শুভমান গিলের হাতে ধরা পড়েছেন মেহেদি হাসান মিরাজ। তিনি ১০ বলে ১টি চার-সহ ৫ রান করেছেন। এর আগে, মহম্মদ শামির বলে বিনা রানে কেএল রাহুলের হাতে ধরা পড়েছেন সৌম্য সরকার। তিনি ৫ বল খেলেও কোনও রান করতে পারেননি। আর, বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে দিয়েছেন হর্ষিত রানা। শান্ত ২ বল খেলে বিনা রানেই আউট হয়েছেন। শান্তর ক্যাচ ধরেছেন বিরাট কোহলি।


টিম ইন্ডিয়ার লক্ষ্য, রেকর্ড সংখ্যক তৃতীয়বারের মত এই ট্রফি জয়। এই টুর্নামেন্টে ভারত এবং বাংলাদেশ, এর আগে মাত্র একবারই একে অপরের মুখোমুখি হয়েছিল, সেটা ২০১৭ সালে।

উভয় দলের একাদশ
ভারতীয় একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মহম্মদ শামি, কুলদীপ যাদব।

বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

Your Opinion

We hate spam as much as you do